Tuesday, April 7, 2026

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

Date:

Share post:

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম ধাপে পা ফেলেছে মোদি সরকার। আর মোদির গোটা মন্ত্রিসভা সেই পদক্ষেপের সাফাই দিতে মাঠে নেমেছে। আদতে দুর্নীতি বন্ধ করতে বিজেপি ২০১৪ সাল থেকে কোন ভূমিকা নিয়েছে, সেই তথ্য তুলে ধরল বাংলার শাসক দল তৃণমূল। মনে করিয়ে দেওয়া হল বিজেপির ওয়াশিং মেশিনের (washing machine) কথা।

লোকসভায় ৩০ তম সংবিধান সংশোধন বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এরপরই সোশ্যাল মিডিয়ায় তিনি দাবি করেন জনগণের আক্রোশ দেখেই তিনি এই বিল পেশে উৎসাহিত হয়েছেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) আরও একধাপ এগিয়ে দাবী করেন, ২০১৪ সাল থেকেই যে পথে নরেন্দ্র মোদি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন, তাকে একধাপ এগিয়ে দিয়েছেন অমিত শাহ।

পাল্টা তৃণমূল রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে (Saket Gokhale) দাবি করেন, প্রধানমন্ত্রী মোদী বাস্তবেই দুর্নীতির বিরোধিতায় অনেক পদক্ষেপ নিয়েছেন দুর্নীতিগ্রস্ত নেতাদের বিজেপির ওয়াশিং মেশিনে (washing machine) ফেলে এবং তাদের নিজের দলে যোগদান করিয়ে। আজ মোদি-শাহের বিজেপি অন্য দল থেকে আসা নেতাদের দ্বারা ভর্তি যাঁদের বিরুদ্ধে সিবিআই-ইডির (CBI-ED) মামলা ছিল এবং বিজেপিতে যোগ দেওয়ার পরেই তাঁরা দেখলেন সেই সব মামলা উঠে গিয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

অর্থমন্ত্রীর নির্মলা সীতারমনকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কথা মনে করিয়ে সাকেতের দাবি, সব থেকে হাস্যকর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন খুব ভালো করেই জানেন এই দুর্নীতির বিষয়গুলি। কারণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তাঁরই মন্ত্রকের অধীনে। গত ১০ বছরে ইডি ৫৮৯২ টি মামলা দায়ের করেছে এবং ৮টিতে মাত্র সাজা ঘোষণা হয়েছে যা ০.০১ শতাংশের কম। একমাত্র যা চমকে দেয় তা হল আপনার ভণ্ডামি।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...