Tuesday, April 7, 2026

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

Date:

Share post:

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩ সদস্যের বেঞ্চ জানিয়ে দিল দিল্লির রাস্তা থেকে কুকুরদের নির্দিষ্ট আশ্রয়ে তুলে নিয়ে যাওয়া হবে। সেখানে সঠিক পদ্ধতিতে বন্ধ্যাত্বকরণ করে প্রতিষেধক দেওয়া হবে। তার পর যেখান থেকে পথকুকুরদের (Stray Dog) নিয়ে যাওয়া হয়েছিল, ফের সেখানেই ফিরিয়ে দিতে হবে। তবে, কিছু ক্ষেত্রে ব্যতিক্রমের কথাও বলেছে সুপ্রিম কোর্ট।

এর আগে সুপ্রিম কোর্টের দুই সদস্যের বেঞ্চ রায় দিয়েছিল, দিল্লির (Delhi) রাস্তা থেকে সব পথকুকুরদের (Stray Dog) সরিয়ে নিয়ে আশ্রয়কেন্দ্রে রাখা হবে। এর প্রতিবাদ হয় পশুপ্রেমী, পশুকল্যাণ সংগঠন, বিভিন্ন NGO-র পক্ষ থেকে। দিল্লির রাস্তায় পর পর কয়েকদিন রাতে মোমবাতি মিছিল হয়। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবইয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়। তিনি বেঞ্চ বদল করে দেন।

শুক্রবার বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা ও এনবি অঞ্জারিয়ার নতুন বেঞ্চে পথকুকুর সংক্রান্ত মামলার শুনানি হয়। সেখানে আগে দুই বিচারপতির বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়। পরিবর্তে বেঞ্চ জানায়,
পথকুকুরদের দিল্লির রাস্তা থেকে তুলে নিয়ে যাবে প্রশাসন। কোনও ভাবেই এই কাজে বাধা দেওয়া যাবে না। আশ্রয়কেন্দ্রে নিয়ে গিয়ে পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও উপযুক্ত প্রতিষেধকের বন্দোবস্ত করতে হবে। হয়ে গেলে আবার কুকুরগুলিকে নির্দিষ্ট স্থানে ফিরিয়ে দিয়ে যেতে হবে। প্রায় পাঁচ হাজার পথকুকুরের জন্য আশ্রয়কেন্দ্র তৈরির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রমের কথা বলেছে শীর্ষ আদালত।
যে সমস্ত কুকুর র‌্যাবিস আক্রান্ত বা আক্রমণাক্তক স্বভাবের, তাদের আশ্রয়কেন্দ্রেই রেখে দিতে হবে। রাস্তায় ফেরানো যাবে না।

একই সঙ্গে আদালত জানিয়েছে, কোনও শর্তেই রাস্তায় প্রকাশ্যে কুকুরদের খাওয়ানো যাবে না। দিল্লি ও আশপাশের এলাকায় পুরসভায় পথকুকুরদের খাওয়ানোর স্থান নির্দিষ্ট করে দিতে হবে প্রশাসনকে। এর পরেও যাঁরা রাস্তায় খাবার দেবেন, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হতে পারে। কেউ যদি রাস্তার কোনও কুকুরকে পোষ্য হিসাবে গ্রহণ করতে চান, তার জন্য দিল্লি পুরসভায় আবেদন করা যাবে।

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...