Wednesday, March 25, 2026

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

Date:

Share post:

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব মনোজ পন্থ। বৈঠকে তিনি ডেঙ্গি নিয়ন্ত্রণে একগুচ্ছ কড়া নির্দেশ দেন।

স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, মুর্শিদাবাদ, জলপাইগুড়ির নাগরাকাটা, উত্তর ২৪ পরগনা, মালদা, বীরভূম, হাওড়া, হুগলি-সহ একাধিক জেলায় সংক্রমণ দ্রুত বাড়ছে। পাশাপাশি আসানসোল ও বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন এলাকাতেও পরিস্থিতি উদ্বেগজনক।

শনিবারের বৈঠকে মুখ্যসচিব নির্দেশ দেন, পুজোর আগেই আক্রান্ত অঞ্চলগুলি চিহ্নিত করে বিশেষ সাফাই অভিযানে নামতে হবে। প্রয়োজনে পায়ে হেঁটে হেঁটে পরিষ্কার করার ব্যবস্থা নিতে হবে। জমে থাকা জলে যাতে মশার প্রজনন না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়ার কথাও বলেন তিনি।

এছাড়াও, “আমাদের পাড়া আমাদের সমাধান” কর্মসূচির প্রতিটি ক্যাম্পে ডেঙ্গি ও ম্যালেরিয়া নিয়ে সচেতনতামূলক শিবির করার নির্দেশ দেন মুখ্যসচিব।

নবান্ন সূত্রে খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে— ডেঙ্গি মোকাবিলায় স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসন যৌথভাবে বিশেষ ড্রাইভ চালাবে। লাগাতার বৃষ্টির কারণে সংক্রমণ আরও বাড়তে পারে, তাই এখনই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে বলে বার্তা দিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ।

আরও পড়ুন – দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...

আইপিএলের সঙ্গে ইপিএল ম্যাচের তুলনা, সৌরভের নজরে একাধিক তরুণ

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের(IPL) ২ দল আরসিবি (RCB) এবং রাজস্থান রয়্যালস। আইপিএল দলের এমন মূল্য দেখে অবাক...

একটানা ন’দিন পতনের পর আজ আন্তর্জাতিক বাজারে উর্ধ্বমুখী সোনার দাম!

ইরান বনাম ইজরায়েল - আমেরিকা সংঘর্ষের (Iran- Israel- US war) মাঝে মার্কিন প্রেসিডেন্টের প্রতিদিনের নতুন নতুন ঘোষণা বিনিয়োগ...

মেরঠ কাণ্ডের স্মৃতি উসকে ভদ্রেশ্বরে নীল ড্রামে যুবকের দেহ

হুগলির (Hooghly) ভদ্রেশ্বরে (Bhadreshwar) বুধবার (Wednesday) সকালে নীল ড্রাম থেকে এক যুবকের গলা কাটা ও ঝলসানো দেহ উদ্ধার...