Saturday, April 4, 2026

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের মূল মঞ্চে পৌঁছে গিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, নর্থইস্ট ইউনাইটেডকে হারাতে পারলেই প্রথমবার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হবে ডায়মন্ডহারবার এফসি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) চেষ্টায় তৈরি হওয়া এই ক্লাব এখন বাংলাকে স্বপ্ন দেখাচ্ছে। এই সাফল্যের রহস্যটা কী। সঠিক পরিকল্পনাই যে তাদের সাফল্যের দিকে এগিয়ে দিয়েছে তা বলতে দ্বিধা করলেন ডায়মন্ডহারবার এফসির সহ সভাপতি আকাশ বন্দ্যোপাধ্যায়(Akash Banerjee)।

শেষ ম্যাচে ইস্টবেঙ্গলকে হারানোর পর এখন ডায়মন্ডহারবার এফসিই(DHFC) সকলের আলোচনার কেন্দ্রে। তাদের নিয়ে আগ্রহও বাড়ছে। একটা সঠিক পরিকল্পনাই যে দলকে সাফল্য এনে দেয় সেটা বোধহয় বুঝিয়ে দিল ডায়মন্ডহারবার এফসি।

সহ সভাপতি আকাশ বন্দ্যোপাধ্যায়ের(Akash Banerjee) মতে, “আমাদের পরিকল্পনা শুরু থেকেই ছিল বড় জায়গায় যাওয়া। ভারতীয় ফুটবলের সর্বোচ্চ জায়গায় পৌঁছতে হবে। সেই পরিকল্পনা অনুযায়ীই আমরা কিবু ভিকুনার মতো কোচকে আমাদের ক্লাবে নিয়ে এসেছিলাম। তারই ফলাফল পাচ্ছি। আমি বলব কিবু ভিকুনা, কোচিং স্টাফ এবং ফুটবলারদেরই এটা কৃতিত্ব”।

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে শুরু থেকেই সেদিন আক্রমণাত্মক মেজাজে ছিল ডায়মন্ডহারবার এফসি। জেতার জন্য মরিয়া হয়েছিল। শেষপর্যন্ত জয়েক হাসি ফুটেছিল তাদের মুখেই। এমন জয়ের পর উচ্ছ্বাসে ভেসে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু এখনই তেমনটা হচ্ছে না। চ্যাম্পিয়ন হওয়া পর্যন্তই সেলিব্রেশনটা তুলে রেখেছে ডায়মন্ডহারবার এফসি।

Related articles

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...