Wednesday, March 25, 2026

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

Date:

Share post:

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর মরসুমে চাহিদা সামলাতে দুধ, ঘি, দই-সহ দুগ্ধজাত পণ্যের সরবরাহ দ্বিগুণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে প্রাণিসম্পদ বিকাশ দফতর জানিয়েছে।

বর্তমানে হুগলির ডানকুনির কারখানা থেকে প্রতিদিন গড়ে প্রায় এক লক্ষ দশ হাজার লিটার দুধ বাজারে পাঠানো হয়। এবার হরিণঘাটায় প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে নতুন কারখানা তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই সেখানে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। ওই কারখানা পুরোদস্তুর চালু হলে প্রতিদিন আরও এক লক্ষ লিটার দুধ বাজারে আসবে। নতুন কারখানা ঘিরে সরাসরি প্রায় ১৭০ জনের কর্মসংস্থান হবে, পাশাপাশি প্রায় ৮০০ জন পরোক্ষভাবে উপকৃত হবেন। স্থানীয় পশুপালকদেরও এর ফলে বিশেষভাবে লাভবান হওয়ার আশা করা হচ্ছে।

দুধ সরবরাহ ব্যবস্থাতেও পরিবর্তন আনা হয়েছে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলির জন্য প্রায় ৭০ জন নতুন ডিস্ট্রিবিউটর নিয়োগ করা হচ্ছে। তাঁরা সরাসরি ভেন্ডরদের কাছে দুধ পৌঁছে দেবেন। বাংলার ডেয়ারির ঘি, পনির ও রকমারি দই-সহ অন্যান্য পণ্যও তাঁদের মাধ্যমে বাজারে পৌঁছবে। সংস্থার চেয়ারম্যান গৌরীশংকর কোনার জানান, পুজোর আগে ক্রমবর্ধমান চাহিদা সামলাতেই এই সম্প্রসারণ পরিকল্পনা কার্যকর করা হচ্ছে।

আরও পড়ুন – পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পরপর ৩ চিঠি তৃণমূলের, সময় দিচ্ছেন না রাষ্ট্রপতি

পরপর তিনটি চিঠি লেখার পরেও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের কোনও সময় পাচ্ছে না তৃণমূল কংগ্রেস৷ মঙ্গলবার রাষ্ট্রপতি...

হরমুজ পেরোতে পারল না পাকিস্তানের জাহাজ: শান্তির বার্তা দিয়েও ব্যর্থ শাহবাজ!

হরমুজ প্রণালী খোলার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। ক্রমশ নত হচ্ছে ইরানের কাছে, যোগাযোগ করছে বিশ্বের মধ্যস্থতাকারী দেশগুলির...

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...

আইপিএলের সঙ্গে ইপিএল ম্যাচের তুলনা, সৌরভের নজরে একাধিক তরুণ

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের(IPL) ২ দল আরসিবি (RCB) এবং রাজস্থান রয়্যালস। আইপিএল দলের এমন মূল্য দেখে অবাক...