Saturday, April 18, 2026

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

Date:

Share post:

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা বাংলার মন জিতে নিয়েছে এই তরুণ ক্লাবটি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) হাতে তৈরি হওয়া এই ক্লাব যেন বাংলা ফুটবলকে নতুন দিশা দেখাচ্ছে। স্বপ্ন দেখাচ্ছে সকলকে। দল হারলেও তারা মন জিতে নিয়েছে সকলের। গর্বিত দলের চিফ প্যাট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের পারফরম্যান্সে যেমন খুশি তিনি। তেমনই বাংলার দলের পাশে গোটা বঙ্গবাসীকে দাঁড়াতে দেখেও গর্বিত অভিষেক(Abhishek Banerjee)।

রবিবার সোশ্যাল মিডিয়ায় এক আবেগতাড়িত বার্তা দিয়েছেন চিফ প্যাট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “বাংলা, গতকাল আমাদের গর্বিত করেছে।এটাই আমাদের প্রথম ডুরান্ড কাপ ছিল। আমার মনে হয় না কোনও নতুন অভিষেকেই ডুরান্ডে এমন পারফরম্যান্স করেছেন। আর এটা সম্ভব হয়েছে একমাত্র তাদের জন্য যারা প্রতিটা পদক্ষেপে এই দলের পাশে থেকেছে। তাদের সাপোর্ট, হাততালি প্রতিটা সময় ডায়মন্ডহারবার এফসিকে উদ্বুদ্ধ করেছে”।

অভিষেক আরও লেখেন, “হ্যাঁ ট্রফিটা হয়ত এবার আমরা পাইনি। কিন্তু আমাদের দলের ছেলেরা তাদের সর্বোস্ব দিয়ে চেষ্টা করেছিল জেতার। দ্বিতীয়বার এই ট্রফি জেতার জন্য নর্থইস্ট ইউনাইটেডকে অনেক শুভেচ্ছা। তবে এটা শেষ নয়, শুরু। জাতীয় স্তরেও নিজেদের সেরাটা ধরে রাখার চেষ্টা করব আমরা। পশ্চিমবঙ্গ থেকে এবার ডায়মন্ডহারবার এফসিই একমাত্র দল যারা আইলিগ খেলছে”।

ডুরান্ড এখন অতীত। এখন থেকেই ডায়মন্ডহারবার এফসির পাখির চোখ আইলিগ(I league)। শেষ তিন বছরে একের পর এক সাফল্য পেয়েছে বাংলার এই দল। এবার আইলিগ জিতলেই পরেরবার আইএসএলের দড়জা খুলবে তারা। ডায়মন্ডহারবার এখন বাংলাকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে।

Related articles

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত...