Tuesday, April 7, 2026

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

Date:

Share post:

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে অভিনয় করেছেন ঠিকই কিন্তু মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ হয় নি দিব্যার। তাই এবার দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে (South Indian Film Industry)ডেবিউ করার সিদ্ধান্ত নিয়েই ফেললেন তিনি। ওটিটি শো ‘মায়াসভা’তে একজন রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে। তেলুগু ভাষায় তৈরি হওয়া এই সিরিজ ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ডিজিটাল প্লাটফর্মে। ৭ অগস্ট মুক্তি পেয়েছিল এই সিরিজ।

অভিনেত্রী একপ্রকার অভিমানের সুরেই বলেন, তিনি আরও আঞ্চলিক ছবিতে অভিনয় করতে চাইছেন। আশা করছেন হাতে এমন আরও কাজ আসবে যেখানে কাজ করে তিনি নিজেকে প্রমাণ করতে পারবেন। ইতিমধ্যেই সকলের থেকে যে প্রশংসা তিনি পেয়েছেন তাতে ভীষণভাবে আপ্লুত। যদিও চেনা পরিধির বাইরে গিয়ে তিনি প্রথমে ভীষণভাবে ভয় পেয়েছিলেন তবে যেহেতু দিব্যার চরিত্রটি ইংরেজিতে কথা বলে তাই সেইভাবে সমস্যা হয় নি তাঁর।নতুন অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, সেটে অন্যান্য কলাকুশলীরাও ভীষণভাবে সাহায্য করেছিলেন তাঁকে। সকলে এতটাই আন্তরিক ছিলেন যে একবারও মনে হয়নি যে এটি তাঁর দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথম কাজ। লেখক এবং নির্মাতারা যেভাবে পাশে ছিলেন তাতে এটি যে একটি সফল সিরিজ হতে চলেছে সেটা আগে থেকেই আন্দাজ করতে পেরেছিলেন অভিনেত্রী। নতুন ছবিতে নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে দিব্যা জানান এই ছবিতে তিনি একজন রাজনীতিবিদের ভূমিকায় অভিনয় করেছেন যে মূলত নেতিবাচক ভূমিকায় অভিনয় করলেও তাঁর চরিত্রটি বহুমুখী। খুব কম সিরিজেই এমন চরিত্রে অভিনয় করার সুযোগ যে তিনি পেয়েছেন সেই বিষয়ে সন্দেহ নেই। তবে জানান এর আগে চক অ্যান্ড ডাস্টার (২০১৫) ছবিতে এমন একটি চরিত্রে অভিনয় তিনি করেছেন যার ফলে কিছুটা হলেও সুবিধা হয়েছে চরিত্রটি বুঝতে।

 

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...