Monday, April 13, 2026

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

Date:

Share post:

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল তৃণমূল কংগ্রেস। রবিবার সকাল থেকেই উত্তেজনার আবহে ভোট গ্রহণ হলেও শেষে তিনটি পঞ্চায়েতে প্রায় একতরফা ফল করল শাসকদল।

শান্তিপুর ব্লকের বাবলা, বেলঘড়িয়া ১ নম্বর এবং আরবান্দী ১ নম্বর পঞ্চায়েতে ছিল এই নির্বাচন। এর মধ্যে আরবান্দী ১ নম্বর পঞ্চায়েতে ৯টি আসনের সবকটিতেই জয়ী হয়েছে তৃণমূল। বাবলা পঞ্চায়েতে ১৪টির মধ্যে ১১ এবং বেলঘড়িয়া ১ নম্বরে ৭টির মধ্যে ৬টিতেই জিতেছে তারা।

রাজনৈতিক মহল মনে করছে, গত পঞ্চায়েত নির্বাচনে যেখানে শান্তিপুর পঞ্চায়েত সমিতি বিজেপি দখল করেছিল, সেখানে এবার তৃণমূলের এই সাফল্য তাৎপর্যপূর্ণ। বিশেষ করে ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে এই ফল জেলা নেতৃত্বকে নতুনভাবে উজ্জীবিত করবে।

শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সব সময় বাংলার মানুষের উন্নয়নে পাশে থেকেছে। কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার—সব প্রকল্পেই মহিলারা উপকৃত হয়েছেন। তারই ফল এই বিপুল জয়।”

তৃণমূল নেতৃত্বের দাবি, বাংলার মানুষ বিজেপির বাংলাবিদ্বেষী রাজনীতির জবাব দিয়েছেন ভোটবাক্সে। এই ফলাফলে আরও একবার স্পষ্ট হল, মা-মাটি-মানুষের সরকারের উপরেই আস্থা রাখছে শান্তিপুর।

আরও পড়ুন – উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...