Tuesday, June 23, 2026

BIG EXCLUSIVE: ‘ধূমকেতু’ সিনেমায় নায়িকাবদল, কার বদলে এলেন শুভশ্রী?

Date:

Share post:

কাশীরাম দাস
দেব-শুভশ্রী (Dev-Shubhashree) জুটি নিয়ে এই বিপুল প্রমোশন। ‘ধূমকেতু’ ছবির তুরুপের তাস এই দে-শু জুটির প্রত্যাবর্তন। অথচ, বিস্ফোরক খবরটি হল এই ছবিতে দেবের বিপরীতে শুভশ্রীর অভিনয় করার কথাই ছিল না। কথা ছিল অন্য এক নায়িকার। তাঁর সঙ্গে প্রাথমিক সব কথাও হয়ে গিয়েছিল প্রযোজকদের, এমনকি দেবেরও। কিন্তু ছবির কাজ একটু এগোতে প্রযোজকরা মনে করেন, ব্যক্তিগত সম্পর্কে তখন সদ্য বিচ্ছেদে চলে যাওয়া দেব-শুভশ্রী জুটিকে পর্দায় আনলে বাড়তি প্রচার পাওয়া যাবে। যদিও তখন তাঁরাও জানতেন না আইনি জটে কয়েকবছর আটকে যাবে ছবির মুক্তি।

ঘটনাচক্রে এই বিলম্বের কারণেই দেব-শুভশ্রী (Dev-Shubhashree) জুটির রসায়নটা আরও প্রচার পেল। কিন্তু ঘটনা হল প্রথমে এই ছবিতে (Film) দেবের সঙ্গে নায়িকা ভাবা হয়েছিল শ্রাবন্তীকে। তাঁর সঙ্গে কথা এগিয়ে গিয়েছিল। তৎকালীন প্রযোজক এবং সংশ্লিষ্ট দুএকজনের পরামর্শে নায়িকাবদল হয়। শ্রাবন্তীকে এই অপ্রিয় সিদ্ধান্ত জানিয়েও দেওয়া হয়। তবে, শ্রাবন্তী কখনও এনিয়ে কোথাও কোনো ক্ষোভ প্রকাশ করেননি। চূড়ান্ত সৌজন্য দেখিয়েছেন।

দেব-শ্রাবন্তী জুটিতে ছবি হলে তার মুক্তি একরকম হত। আর দেব-শুভশ্রী জুটি হওয়ায় প্রচার রিল ও রিয়েল লাইফ মিলিয়ে আরও প্রমোশন দিল ছবিকে। ছবি কতটা ভাল বুঝতে না বুঝতেই দে-শু আবেগে পরপর হাউস ফুল। অর্থাৎ যে কারণে নায়িকাবদল, তার পুরো লাভটাই ঘরে তুললেন প্রযোজকরা।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...