Friday, April 3, 2026

জীবন মরণ-এর সীমানা পেরিয়ে প্রয়াত প্রাক্তন বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

একসময়ের বাংলা হিট ছবির হিরো তথা প্রাক্তন বিজেপি (BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) প্রয়াত। সোমবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। গত ১৫ অগাস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শেষে দিতে হয়েছিল ভেন্টিলেশনে। বয়স হয়েছিল ৬২। অভিনয় ছাড়াও রাজনীতির ময়দানেও পা রেখেছিলেন তিনি।

অপরূপা ছবি থেকে কেরিয়ার শুরু জয়ের (Joy Banerjee)। বিপরীতে নায়িকা ছিলেন দেবশ্রী রায়। এর পরে সুখেন দাস, অঞ্জন চৌধুরীর একের পর এক হিট ছবিতে নায়ক ছিলেন জয়। তাঁর লিপে বহু গান সেই সময় জনপ্রিয় হয়। ‘হীরক জয়ন্তী’, ‘মিলন তিথি’, ‘জীবন মরণ’, ‘নাগমতি’-সহ বহু ছবির নায়ক ছিলেন জয়। পরিচালক নবেন্দু চট্টোপাধ্যায়ের চপার ছবিতে অভিনয় করে ভূয়সী প্রশংসা পান তিনি। টলিপাড়ায় চুমকি ও জয়ের প্রেমগুঞ্জনও শোনা গিয়েছিল সেই সময়ে। তবে বেশ কিছুদিন হল অভিনয় থেকে দূরেই ছিলেন তিনি।

রাজনীতিতে যোগ দেন জয়। ২০১৪ ও ২০১৯ বীরভূম ও উলুবেড়িয়া লোকসভায় বিজেপির প্রার্থী ছিলেন জয়। কিন্তু ২০২১ সালের নভেম্বরে, তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিয়েছিলেন তিনি আর বিজেপির প্রতিনিধিত্ব করবেন না।

তৃণমূল কাউন্সিলার অনন্যা বন্দ্যোপাধ্যয়ের সঙ্গে প্রথমে বিয়ে হয় জয়ের। বিচ্ছেদের পরে বিয়ে করেন অঙ্কিতা বন্দ্যোপাধ্য়ায়কে। অভিনেতার সহকারী ছোটু সংবাদ মাধ্যমকে জানান, দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ১৫ অগাস্ট তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। ১৭ অগাস্ট থেকে ভেন্টিলেশনে রাখা হয়। সেখানেই এদিন সকালে মৃত্যু হয় তাঁর। রয়েছেন জয়ের স্ত্রী ও মা। এদিনই তাঁর শেষকৃত্য হবে।

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...