Saturday, June 13, 2026

বিহার-ভোটেও ‘খেলা হবে’: বাংলার স্লোগান এখন ভারতজুড়ে

Date:

Share post:

শেষ বিধানসভা ভোটে তৃণমূলের মূল স্লোগান ছিল ‘খেলা হবে’ (Khela hobe)। প্রতিটি নির্বাচনী জনসভায় তৃণমূল নেতাদের এই স্লোগান ছিল মূল মন্ত্র। সময় যত এগিয়েছে দলীয় রাজনীতির এই স্লোগান হয়ে উঠেছে বাংলার মানুষের। বাংলার খেলা হবে স্লোগান এখন ভারতজুড়ে।

খেলা হবে স্লোগান শুধু বাংলাতেই সীমাবদ্ধ নেই সেটা এখন বিস্তৃত ভিন রাজ্যেও। আর কয়েক মাস পরেই বিহারের বিধানসভা ভোট (Bihar Election)। হিন্দি ভাষী বিহারের প্রচারেও জায়গা করে নিয়েছে খেলা হবে স্লোগান।

কংগ্রস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) বিহারের নির্বাচনী (Bihar Election) প্রচারে ঝড় তুলেছেন। বিগত কয়েকদিন ধরেই বিহার জুড়ে ভোট অধিকার যাত্রা করছেন রাহুল।  বিরোধী দলনেতার যাত্রাপথে মানুষের ঢল নামছে। কিন্তু রাহুলের ভোটের প্রচারেও খেলা হবে স্লোগান। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে।  ভিডিও-তে দেখা যাচ্ছে রাহুলের প্রচারের একটি্ দৃশ্য ,সেই দৃশ্যেই বাজছে খেলা হবে গান। ২০২১ সালে তৃণমূলের খেলা হবে গানের কথাগুলো নয়, বিজেপি শাসনে বিহারের জীবন্ত সমস্যা নিয়েই তৈরি হয়েছে খেলা হবে গানের বিহারী সংস্করণ। গানের কথাগুলোও হিন্দি শব্দে, কিন্ত মুখরাটা এক রাখা হয়েছে। বন্ধু এবার খেলা হবে মুখরা রেখেই তৈরি হয়েছে বিহারী গান।

গানের কথায় বলা হয়েছে
গরিবো কো না ঘর দিয়া
ঘুষ বিস হাজার লিয়া
মজদুরওকো না কাম দিয়া
বন্ধু আবার খেলা হবে।

কিপ্টেন মে মিট্টি পানা
সাত্তু মে রক্ত ডালা
পয়সা হড়প লিয়া
বন্ধু আবার খেলা হবে।

বিজেপি সরকারের আমলে বিহারের অবস্থা ক্রমশ খারাপ হয়েছে। স্বাস্থ্য, শিক্ষার হাল বেহাল। সেই সঙ্গে শ্রমিক, কৃষকদের অবস্থাও বেশ খারাপ। সেই সঙ্গে লাগামহীন দুর্নীতির অভিযোগ।  জীবন্ত এই সমস্যা গুলিই তুলে ধরা হয়েছে খেলা হবে হিন্দি সংস্করণে।

বাংলার পরও বিহারেও খেলা হবে স্লোগান সুপারহিট। বিহারে ভোটে এবার চাপে বিজেপি। কংগ্রেস- আরজেডি সহ বিরোধী দল গুলি জোট বেধেছে।  এবার শাসকের রক্তচাপ বৃদ্ধি করে বিহারেও  ভোটেও শুরু হয়েছে খেলা হবে স্লোগান। বাংলাই পথ দেখাচ্ছে দেশকে। রাজনীতি এবং রাজনীতির স্লোগানেও এগিয়ে বাংলা।

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...