Saturday, April 4, 2026

মায়ের তৈরি খাবার খেয়েই চরম সিদ্ধান্ত ফেসবুকে জনপ্রিয় চতুর্থ শ্রেণির ছাত্রের

Date:

Share post:

রান্নাঘরে ঝুলন্ত কুলতলির চতুর্থ শ্রেণির পল্লব নস্করের (Pallav Naskar) নিথর দেহ উদ্ধার! হতবাক পরিবার-পড়শিরা। কেন এমন চরম সিদ্ধান্ত? ছোট থেকেই ফেসবুকে ভিডিও বানানোর নেশা ছিল কুলতলি থানার( Kultali)২ নম্বর জালাবেড়িয়া বাসিন্দা পল্লবের। বাবার সঙ্গে মিলেই রিল বানাত সে। স্থানীয় এলাকাতে এই ভিডিওই জনপ্রিয় করেছিল। মঙ্গলবার নিজের বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধারে বাড়ছে রহস্য।

মৃতের পরিবার সূত্রে জানা গেছে অন্যান্য দিনের মতোই সোমবারও স্কুলে গেছিল পল্লব। বিকেলে বাড়ি ফিরে মায়ের হাতে বানানো খাবারও খায়। তারপর একা একাই খেলতে থাকে ছোট্ট পল্লব। সেই সময় তাঁর মা গিয়েছিলেন পাশে কাকার বাড়িতে রান্নার কাজে। কাকার সাত বছরের মেয়ে তখন পল্লবের সঙ্গেই খেলতে আসে। রান্নাঘরে ঢুকেই সে চমকে যায়। বাড়ির লোকেরাও ছুটে আসে। তাঁরা দেখেন, চালের বাঁশে দড়ি দিয়ে ঝুলছে পল্লব। সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে কুলতলি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। এই ঘটনায় শোকের ছায়া পরিবারে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে। পল্লবের একটি ফেসবুক পেজ রয়েছে, যেখানে প্রায় ১৯ হাজার ফলোয়ার আছে। খেলার ছলে ভিডিও তৈরি করে পোস্ট করত নিয়মিত। এলাকাতে হাসিখুশি ও মিশুকে বলেই পরিচিত ছিল , সেই পল্লব কেন এমন চরম পদক্ষেপ নিল, সেই কারণ খতিয়ে দেখছে পুলিশ (Kultali Police)।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...