Sunday, June 14, 2026

কাশ্মীরে বন্যা পরিস্থিতি, দুর্যোগে মৃত ৫ তীর্থযাত্রী, স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

Date:

Share post:

ভয়াবহ বিপর্যয় জম্মু ও কাশ্মীরে। উপত্যকার ডোডা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত নয় জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। একইসঙ্গে বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে হড়পা বান এবং ধসের জেরে অন্তত ৫ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে এবং আরও ১৪ জন আহত বলে খবর পাওয়া গিয়েছে। পরিস্থিতি বিবেচনা করে আপাতত বৈষ্ণোদেবী মন্দির যাত্রা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

বৈষ্ণোদেবী তীর্থ বোর্ডের পক্ষ থেকে আধকোয়ারিতে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে এই ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। বোর্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বৈষ্ণোদেবী যাত্রা বন্ধ রাখা হচ্ছে। ভারী বৃষ্টিপাত, ধস এবং পাথর ভেঙে পড়ার কারণে ভেসে গিয়েছে ডোডা ও কিশতওয়ারের সংযোগকারী জাতীয় সড়কের একাংশ। এর ফলে এই জাতীয় সড়কে আপাতত যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

প্রবল বৃষ্টির জেরে কাটরা-সাঙ্গার রেলস্টেশনে ভূমিধসের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর পাশপাশি প্রতিকূল আবহাওয়ার জন্য একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এই তালিকায় রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস, শ্রী শক্তি এক্সপ্রেস, হেমকুণ্ড এক্সপ্রেসও। পরিস্থিতি গুরুতর উপলব্দি করেই জম্মু যাচ্ছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। দ্রুত যাতে উদ্ধারকার্য হয় সেই নির্দেশও দিয়েছেন ওমর আবদুল্লা। মঙ্গলবার বন্যা মোকাবিলা প্রস্তুতি সম্পর্কে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি। প্রশাসনের বিভাগকে তিনি প্রস্তুত থাকতে বলেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও উদ্ধারকারী দল চেষ্টা চালাচ্ছে। কিন্তু আবহাওয়া ক্রমশ খারাপের দিকে যাওয়ায় কঠিন হয়ে পড়ছে উদ্ধারকাজ। জম্মু অঞ্চলের বিভিন্ন নদী ও খালে জলস্তর ক্রমশ বেড়ে যাওয়ায় বড় অংশে বন্যা সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন – পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...