Sunday, June 14, 2026

আইএসএল শুরু হওয়ার সম্ভাব্য দিন ২৪ অক্টোবর!

Date:

Share post:

সরকারীভাবে ঘোষণা না হলেও আইএসএলের(Indian Super League) সম্ভাব্য দিন নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে আগামী ২৪ অক্টোবর থেকে নাকি শুরু হতে পারে আইএসএল(Indian Super League)। এফএসডিএলের(FSDL) সঙ্গে অস্থায়ীভাবে আগামী বছরের এপ্রিল পর্যন্ত চুক্তি নাকি বাড়াতে চলেছে ফেডারেশন। ২০২৫-২৬ মরসুমে আইএসএল যাতে সুষ্ঠুভাবে করা সম্ভব হয় সেই চেষ্টাতেই এই ফেডারেশন। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে।

কয়েকদিন আগেই সুপ্রিম কোর্ট(Supreme Court) ফেডারেশন(AIFF) এবং এফএসডিএলকে(FSDL) নির্দেশ দিয়েছিল নিুজেদের মধ্যে আলোচনায় বসতে। গত সোমবারই বৈঠকে বসেছিল দুই তরফ। সেখানেই আইএসএল ও চুক্তি নিয়ে নানান আলোচনা হয়েছে। যদিও সেখান থেকে আইএসএল নিয়ে কোনওরকম তারিখের ঘোষণা করা হয়নি। তবে সূত্রের মাধ্যমে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানানো হয়েছে অক্টোবরের একেবারে শেষের দিকেই শুরু হতে পারে এবারের আইএসএল(Indian Super League)।

অর্থাৎ দুই তরফের কথায় যে খানিকটা হলেও সমাধান সূত্র বেড়িয়ে এসেছে তা বোঝাই যাচ্ছে। এই বছরের ডিসেম্বরেই এফএসডিএলের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ফেডারেশনের। সেই চুক্তি নিয়েই দেখা দিয়েছিল সলস্যা। চুক্তি বাড়ালেও ফেডারেশনের কাছে বহু শর্ত রেখেছিল এফএসডিএল। সেখানেই বেকায়দায় পড়েছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তবে এখন শোনা যাচ্ছে আপাতত নাকি এই মরসুমেক আইএসএলের জন্য এপ্রিল পর্যন্ত একটি অস্থায়ী চুক্তি ফেডারেশনের সঙ্গে হতে চলেছে এফএসডিএলের।

আগামী ২৮ অগাস্ট আবার সুপ্রিম কোর্টের রায় ঘোষণা রয়েছে। সেখানেই ফেডারেশন এবং এফএসডিএলের মধ্যে যে কথাবার্তা হয়েছে তা সুপ্রিম কোর্টের কাছে পেশ করা হবে। তারপরই হয়ত ঘোষণা হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। ইতিমধ্যেই আইএসএলের বহু ক্লাব তাদের সমস্ত কার্যকলাপ স্থগিত করে দিয়েছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

শনিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠক থেকে নেত্রীর বার্তা, লড়াই চলছে। লড়াই চলবে।...