Saturday, June 20, 2026

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

Date:

Share post:

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও সমান প্রাসঙ্গিক। সেই ধারাবাহিকতায় এবার কবিগুরুর ছোটগল্প কঙ্কাল থেকে রূপান্তরিত নাটক কনকচাপা মঞ্চস্থ করল নৈহাটী নাট্যঅপেরা। বাংলা অপেরার এই প্রথম প্রযোজনা রচনা ও রানা নিবেদিত, নির্দেশনায় রজন দত্ত, আর প্রধান উপদেষ্টা সাংসদ পার্থ ভৌমিক। সোমবার সন্ধ্যায় কলকাতার জিডি বিড়লাসভাঘরে হয় নাটকের আনুষ্ঠানিক মঞ্চায়ন।

প্রদর্শনীকে ঘিরে ছিল অপার উৎসাহ। আট থেকে আশি—বাঙালির আবেগে রবীন্দ্রনাথের নামই যেন চাবিকাঠি। দর্শকদের উচ্ছ্বাস, ভিড়, করতালি—সবই যেন কবিগুরুর সাহিত্যপ্রেমের নতুন এক উৎসব রচনা করল।

নাট্যকার ও সাংসদ পার্থ ভৌমিক বলেন, “কবিগুরুর কাজ বাঙালিকে উদ্বেলিত করে। কঙ্কাল-এর গল্পের নাট্যরূপ কনকচাপা আগেও মানুষের মধ্যে সাড়া ফেলেছে। এবারও দর্শকরা সাদরে গ্রহণ করছেন।”

সাধারণ দর্শকের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের বহু বিশিষ্টজন। পরিচালক কৌশিক গাঙ্গুলী, শ্রীজিত মুখোপাধ্যায়, গায়ক শ্রীকান্ত আচার্য, শিল্পী লগ্নজিতা—সবার মাঝেই আলাদা উন্মাদনা চোখে পড়েছে। সেই সঙ্গে ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সাহিত্য, নাট্যকলা আর সাংস্কৃতিক আবেগ মিলেমিশে কনকচাপা যেন নতুনভাবে উজ্জ্বল করল রবীন্দ্রনাথকে বাঙালির মঞ্চে।

আরও পড়ুন – ২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...