Saturday, June 20, 2026

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

Date:

Share post:

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন কিনা তা নিয়ে নানান গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। তিনি কী অবসরে চলে যাওয়ার পথে এমন কথাও বলতে শুরু করেছেন অনেকে। কিন্তু সামি(Mohammed Shami) লড়াই ছাড়ছেন না। সবার অলক্ষ্যেই নীরবে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ সামি।

দেশের জার্সিতে শেষবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এই বছরেরই মার্চ মাসে খেলেছিলেন মহম্মদ সামি(Mohammed Shami)। এরপর থেকেই আর দলে সুযোগ পাননি তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে তাঁকে নিয়ে নানান কথাবার্তা শুরু হলেও শেষপর্যন্ত সামিকে ছাড়াই দল ঘোষণা করা হয়েছিল। এমনকী ইংল্যান্ডে ভারতের খারাপ বোলিং পারফরম্যান্সের সময়ও তাঁর কথা বারবার উঠছিল। যদিও সামিকে ডাকা হয়নি।

দলীপ ট্রফিতে(Duleep Trophy) পূর্বাঞ্চলের হয়ে খেলবেন মহম্মদ সামি(Mohammed Shami)। সেটাই যে তাঁর ফিরে আসার মঞ্চ তা বলার অপেক্ষা রাখে না। তারই প্রস্তুতিতে নেমে পড়েছেন ভারতীয় দলের এই স্পীডস্টার। নিজেই সেই ছবি শেয়ার করেছেন মহম্মদ সামি। তবে বল হাতে নয়, সামি প্রস্তুতি সারছেন ব্যাট হাতে। বোলার হিসাবে নিজেকে তো বারবারই প্রমাণ করেছেন। লোয়ার অর্ডারে ব্যাট হাতেও হয়ত খানিকটা ভরসা যোগাতে চান তিনি।

এশিয়া কাপের পরই ঘরের মাঠে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ। তার আগে হবে দলীপ ট্রফি। সেখানেই নিজেকে প্রমাণ করতে সকলের অলক্ষ্যে শুরু করে দিয়েছেন প্রস্তুতি। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও চলছে সামির প্রস্তুতি।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...