Monday, March 23, 2026

ট্রাম্পের শুল্কবাণে অস্থিরতা শেয়ার বাজারে! পড়ছে সেনসেক্স-নিফটি

Date:

Share post:

আমেরিকার(USA) ৫০ শতাংশ শুল্ক আরোপের ঠিক একদিন আগেই ধরাশায়ী শেয়ার বাজার(Share Market)। দেশের শেয়ার বাজারে ব্যাপক ধস। দুপুর সাড়ে তিনটেয় প্রায় ৮১৬ পয়েন্ট পড়ে যায় সেনসেক্সের(SenSex) সূচক। সপ্তাহের দ্বিতীয় ট্রেডিং দিনেই বিনিয়োগকারীদের হতাশা চরমে। মঙ্গলবার নিফটি(Nifty) ৫০-কেও ২৪ হাজার ৮০০ স্তরের নীচে লেনদেন করতে দেখা গিয়েছে।

পতনের মধ্যেও হিন্দুস্তান ইউনিলিভার এবং টাটা কনসালটেন্সি সার্ভিসের স্টকে সামান্য গতি দেখা গিয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এইচডিএফসি ব্যাঙ্ক, ভারতী এয়ারটেল, আইসিআইসিআই ব্যাঙ্ক, এসবিআই-এর স্টকে ধাক্কা লেগেছে। নিফটি ফার্মা, নিফটি হেল্থকেয়ার, নিফটি রিয়েলটিতে পতন দেখা গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আপাতত রত্ন, গয়না, বস্ত্রশিল্প-সহ বেশ কিছু সেক্টরে উদ্বেগের ছবি দেখা যাবে।

ব্রোকারেজ সংস্থাগুলির মতে মার্কিন শুল্কের সবথেকে বড় প্রভাব পড়তে পারে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, পণ্য, চামড়া, ও রাসায়নিকের মত সংস্থাগুলির উপরে যাদের মার্কিন বাজারে বড় অংশ রয়েছে।

Related articles

বাংলাজুড়ে জনসংযোগ-পাড়া বৈঠকে ঝড় তুলছেন তৃণমূল প্রার্থীরা, মঙ্গলবার থেকে নির্বাচনী প্রচারে মমতা-অভিষেক

ক্যালেন্ডারের পাতায় ঠিক একমাস বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন। আর তার ঠিক ত্রিশ দিন আগে থেকে...

আরজি কর লিফট-মৃত্যু কাণ্ডে এবার জনস্বার্থ মামলা হাই কোর্টে

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকে মৃত্যুর ঘটনায় এবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। হাসপাতালের...

ক্যানিং পূর্বে আরাবুল, ভাঙড়েই নওশাদ: বাম-আইএসএফ সমঝোতার প্রথম তালিকায় চমক

ঈদের পর প্রার্থী তালিকা ঘোষণা করবেন বলে কথা দিয়েছিলেন নওশাদ সিদ্দিকি। সেই মতো সোমবার বিধানসভা নির্বাচনের জন্য ২৩...

মিলছে না LPG: নাহুমসের পরে বন্ধ হাতিবাগানের ‘নব মালঞ্চ’!

জয়িতা মৌলিক LPG-র সংকটের জেরে জের বাংলার সাধারণ মানুষ। একই সঙ্গে তীব্র সমস্যায় হোটেল- রেস্তোরাঁগুলি (Hotel-Restaurant)। কিছু জায়গায় কাঠ-কয়লায়...