Saturday, March 28, 2026

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জাতীয় দলে ফেরার লক্ষ্যে সামি

Date:

Share post:

ওয়েস্ট ইন্ডিজের(West Indies) বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ দিয়েই ফের ভারতীয় দলের জার্সিতে মাঠে ফিরতে চান মহম্মদ সামি(Mohammed Shami)। না সরসরি কাউকে সেই কথা না বললেও, শোনা যাচ্ছে ঘনিষ্ঠমহলে নাকি তেমনটাই জানিয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর বৃহস্পতিবারই দলীপ ট্রফি(Duleep Trophy) দিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরলেন মহম্মদ সামি(Mohammed Shami)। উত্তরাঞ্চলের বিরুদ্ধে নেমেছে পূর্বাঞ্চল।

কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করেছিলেন মহম্মদ সামি(Mohammed Shami) নিজেই। সেখানে তাঁর প্রস্তুতির একটা ভিডিও দেখা গিয়েছিল। সেই থেকেই সামির দেশের জার্সিতে ফেরা নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। তবে সামিকে নিয়ে কিন্তু প্রত্যাশার পারদ বেশ চড়তে শুরু করেছে।

মহম্মদ সামি এবারের আইপিএল দিয়ে কামব্যাক করেছিলেন। কিন্তু তারপরও ভারতীয় দলে তাঁর সুযোগ হয়নি। এমনকি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অনেকেই মনে করেছিলেন যে সামি নাকি সুযোগ পেতে চলেছেন ভারতীয় দলে। যদিও শেষপর্যন্ত তেমনটা হয়নি। পরে অবশ্য শোনা গিয়েছিল যে সামির সঙ্গে নাকি নির্বাচকরা আলোচনা করেছিলেন। সামি নাকি নিজেই সেই সময় পুরোপুরি সুস্থ হতে না পারার জন্য ভারতীয় দলে যোগ দিতে পারেননি। অবশেষে এই দলীপ ট্রফি দিয়েই মাঠে ফিরেছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।

দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে নেমেছেন মহম্মদ সামি। যদিও সেখানে শুরুর দিকে উইকেট তুলতে পারেননি তিনি। শোনা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই নাকি ভারতীয় দলের ফের ফিরতে চাইছেন মহম্মদ সামি। এরপর ভারতের সামনে আরও বেশ কিছু সিরিজ রয়েছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

সভা শেষেই অভিষেকের মঞ্চে আগুন! লাভপুরে চাঞ্চল্য

লাভপুরের জনসভা তখন প্রায় শেষ। বক্তব্য সেরে মঞ্চ ছেড়ে নেমেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

বাংলায় ‘বুলডোজার মডেল’ চাপানো ছক! আমলা বদল নিয়ে কমিশন-বিজেপিকে একতিরে নিশানা অভিষেকের

বাংলায় নির্বাচনের আগেই লাগাতার আমলা বদল করছে কমিশন। আর তার মধ্যেই রামনবমীতে রাজ্যের একাধিক জেলায় অশান্তির খবর মিলেছে।...

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে আইপিএল সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের! 

ইউনূস জমানা অতীত, নতুন সরকার গঠনের পর পুরনো বেশ কিছু সিদ্ধান্ত প্রত্যাহারের পথে তারেক রহমানের (Tarique Rahman) বাংলাদেশ।...

ধোনি ছাড়া আইপিএল শুরু করবে চেন্নাই, প্রথম দুই ম্যাচে অনিশ্চিত ক্রিকেটের থালাইভা

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি বনাম...