Sunday, March 29, 2026

আগে মানুষ সরকার বেছে নিত, কেন্দ্রীয় সরকার ভোটার বেছে নিচ্ছে: বিজেপিকে তুলোধনা অভিষেকের

Date:

Share post:

”আগে মানুষ নিজের ভোটাধিকার বলে সরকার বেছে নিত, এখন সরকার নিজেদের স্থায়িত্ব বাড়ানোর জন্য পছন্দ মতো ভোটার বেছে নিচ্ছে”- তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মহাসমাবেশ থেকে বিজেপিকে তুলোধনা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঞ্চ থেকে SIR নিয়েও কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন অভিষেক।

বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডের সমাবেশের মঞ্চে অভিষেক বলেন, ”আমি সকলকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, আমি মনে করি ২১ জুলাইয়ের বৈশিষ্ট একই বৈশিষ্ট লক্ষ করছি। আমি মনে করি আজকের সমাবেশ সর্বকালের সেরা ছাত্র সমাবেশ।”

এর পরেই একের পর উদাহরণ তুলে বিজেপিকে তুলোধনা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, ”আগে মানুষ নিজের ভোটাধিকার বলে সরকার বেছে নিত, এখন সরকার নিজেদের স্থায়িত্ব বাড়ানোর জন্য পছন্দ মতো ভোটার বেছে নিচ্ছে। আগে মানুষ সরকার বাছত, এখন সরকার ভোটার বেছে নিচ্ছে। এর বিরুদ্ধে বাংলা লড়বে। যদি ১০ জনের ভোটাধিকার বিজেপি সরকার কাড়তে চায়, তা হলে তৃণমূল ১০ লক্ষ মানুষ নিয়ে দিল্লির রাজপথ দখল করবে।”

ভোটার তালিকার নিবিড় সংশোধনী (SIR) নিয়েও ক্ষোভ উগরে দেন অভিষেক। বলেন, ”বিজেপি SIR করে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে। ভোটের অধিকার কেড়ে নিতে চাইছে। তাদেরকে বাংলা ২৬ সালে যোগ্য জবাব দেবে।” ছাত্র-যুবদের উদ্দেশ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ”এসআইআর বিরুদ্ধে ছাত্র যুবরা রাস্তায় নামবে না। ২০২৬ সালে ভোটে যোগ্য জবাব দেবে না।  বিজেপি মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে। বর্তমানে কেন্দ্রীয় সরকার ভোটার বেছে নিচ্ছে। আগে মানুষ সরকার বাছতে এখন সরকার মানুষ বেছে নিচ্ছে। ১০০ দিনের কাজ নিয়ে লড়াই করেছি। আমাদের মহিলা এমপিরা রাস্তায় টেনে ফেলে, আমরা ৬৯ লক্ষ জব কার্ডকে ব্যাঙ্কে টাকা দিয়েছে। ১০ কোটি বঙ্গবাসী বাংলাদেশীকে বলছে তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন করব।”

বাংলার বঞ্চনা নিয়ে গর্জে ওঠেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, ”বাংলার অপমানের জবাব দেওয়া হবে। বাংলার কৃষকের বঞ্চনাকে জবাব দেওয়া হবে। জল জীবন মিশন, আবাসের টাকা আটকে রেখেছে তাদের জবাব দেবেন না? ঐক্যবদ্ধ লড়াই করব।” চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, ”আগে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের প্রতিহত কর, তার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়বে। এরাই ১০-০ করে দেবে সিপিএম-বিজেপিকে।”

অভিষেকের কথায়, ২০২৬ সালে আমরা বিজেপিকে (BJP) এক ইঞ্চি জমি ছাড়ব না। মোদির আত্মনির্ভর ভারতের কথা বলেছিল আমরা মমতার নেতৃত্বে স্বনির্ভর  বাংলা। আজ যুদ্ধের দামামা বাজল। আগামী বছর চতুর্থবার মমতা সরকার করে জয়ধ্বনি তুলব। সবাই  তৃণমূলের বিরুদ্ধে। কিন্তু ১০ কোটি মানুষ পক্ষে। আগের বারের থেকে আসন বৃদ্ধি পাবে আমি কথা দিয়ে যাচ্ছি। কুৎসা যত বেড়েছে ততই সমর্থন বেড়েছে। এবার বিজেপি ৫০ পেরিয়ে দেখাক। আমরা ভেঙে দাও করি না সাজিয়ে দাও করি।”

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...