Sunday, March 29, 2026

বিজেপির আছে এজেন্সি-ক্ষমতা আমাদের আছে মমতা: বিজেপিকে কটাক্ষ করে জবাব সায়নীর

Date:

Share post:

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ মঞ্চ থেকে তৃণমূল সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh)। একের পর এক ছড়া কেটে বিজেপিকে কটাক্ষ করলেন।

এদিন সায়নী ঘোষও (Saayoni Ghosh) জয় বাংলা স্লোগান দিয়ে শুরু বক্তৃতা শুরু করেন। জানান,” বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে ছাব্বিশের ভোটে নবান্নের চোদ্দ তলায় কোনও দিল্লি বাবুর বুট উঠবে না বরং বাংলার মেয়ের হাওয়াই চটি উঠবে। শুধু ভোটবাক্স দখল করার কথা ভাবলে হবে না, আগে বাংলার মানুষকে ভালোবাসুন তবে বাংলার মানুষ আপনাদের ভালোবাসবে। বাঙালিকে বাংলাদেশি বলে দাগিয়ে দেবেন, বিজেপির রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের জল, বিদ্যুৎ বন্ধ করা হচ্ছে। বিজেপির আছে এজেন্সি, ক্ষমতা আমাদের আছে একটাই হাওয়াই চটি মমতা।”

আরও পড়ুন- আগে মানুষ সরকার বেছে নিত, কেন্দ্রীয় সরকার ভোটার বেছে নিচ্ছে: বিজেপিকে তুলোধনা অভিষেকের

সায়নী আরও বলেন,” SIR করে মমতা বন্দ্যোপাধ্যায়কে টাইট দেওয়ার কথা ভাবছে বিজেপি, গোটা দেশে কবে নিজেদের অবস্থা লুজ হয়ে যাবে ধরতে পারবেন না। বিজেপি বাংলাকে নোটে বঞ্চিত করবে, বাংলা আপনাকে ভোটে বঞ্চিত করবে। বিজেপির আছে এজেন্সি, কাড়ি কাড়ি টাকা-ক্ষমতা আমাদের আছে হাওয়াই চটি সাদা শাড়ি একটাই মমতা। আমাদের লড়াই আগামী দিনে আরও জোরদার হয়ে উঠবে। ভুলে যেও না বিজেপি বাংলা সহজ নয় জেতা আমাদের আছে অভিষেকের নেতার মতো নেতা। ১১ বছরে এই বিজেপি সরকার কী করেছে, বেকারত্ব, দারিদ্রতা, মুদ্রাস্ফীতি, মহিলাদের ধর্ষণ আটকাতে পারেনি।”

_

_

_

_

_

_

_

 

Related articles

‘চৈতন্য রহস্য’, উৎপল সিনহার কলম 

জন্মদিন বা মৃত্যুদিন নয়, এ দুইয়ের মধ্যিখানে যা পড়ে থাকে সেটাই গুরুত্বপূর্ণ, অর্থাৎ কর্ম । এমন কথা বিদ্বজ্জনেরা...

RCB vs SRH: ‘বিরাট’ দাপটে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী আরসিবি 

চ্যাম্পিয়নের মতোই আইপিএল অভিযান শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার আরসিবি ৬ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। তাও আবার...

বেলেঘাটায় শক্তিবৃদ্ধি তৃণমূলের, কুণালের উপস্থিতিতে দলবদল বাম-বিজেপি কর্মীদের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই প্রচারে ঝড় তুলেছেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। জনসংযোগের সেই আবহে...

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...