Saturday, March 28, 2026

এশিয়া কাপ হকিতে সুপার ফোরে ভারত

Date:

Share post:

এশিয়া কাপ(Asia Cup)  হকিতে(Hockey) ভারতের জয়ের ধারা  অব্যাহত। রবিবার দ্বিতীয় ম্যাচে জাপানকে(Japan) ৩-২ গোলে হারিয়ে দিল ভারত(India)। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই এশিয়া কাপের সুপার ফোর-এ জায়গা করে নিল ভারতীয় দল। চিনের(China) বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন। জাপানের বিরুদ্ধে জোড়া গোল করলেন হরমনপ্রীত সিং।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক খেলতে শুরু করে ভারত। শুরুতেই লিড নেয় ভারত। সুখজিৎ সিংহ বক্সে ঢুকে বল দেন মনদীপকে(Mandeep)। জাপানের কয়েক জন ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোল করেন মনদীপ। ঠিক পরের মিনিটেই ফের গোল। পেনাল্টি কর্নারের সুযোগ কাজে লাগাতে ভুল করেননি অধিনায়ক হরমনপ্রীত। তবে তারপর আর গোলের ব্যবধান বাড়াতে পারেনি ভারত।

তৃতীয় কোয়ার্টারে ৩৮ মিনিটের মাথায় প্রথম বার ভারতীয় রক্ষণকে চাপে ফেলল জাপান।  গোল করে ব্যবধান কমালেন কোসেই কাওয়াবে। তৃতীয় কোয়ার্টারের শেষ মিনিটে আবার পেনাল্টি কর্নার থেকে গোল করেন হরমনপ্রীত।৪৫ মিনিটে ব্যবধান বাড়ালেন সেই হরমনপ্রীত সিং।

সেই সঙ্গে একবার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন ভারতীয় হকি দলের অধিনায়ক।  পেনাল্টি কর্নার থেকে এগিয়ে আসা একটি বলকে কাজে লাগিয়ে তিনি ৩-১ গোলে ব্য়বধান বাড়িয়ে দিলেন। এরপর আশা করা হয়েছিল চতুর্থ কোয়ার্টারে হয়ত কোনও দলই আর গোল করতে পারবে না, কিন্তু জাপান ফের গোল করে।  ম্যাচের একেবারে শেষ মুহূর্তে একটি গোলের ব্যবধানও কমান জাপানের কাওয়াবে।

এই জয়ের ফলে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পুল এ-র শীর্ষে ভারত। এই গ্রুপে ভারতের শেষ ম্যাচ কাজাখস্থানের বিরুদ্ধে।

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...