Friday, March 27, 2026

দলীপ ট্রফির মাঝেই ফের চোট পেলেন সামি

Date:

Share post:

চোট সারিয়ে ফিরেও যেন সবকিছু ঠিক হল না। আবারও সেই চোটের কবলেই মহম্মদ সামি(Mohammed Shami)। দলীপ ট্রফিতে(Duleep Trophy) উত্তরাঞ্চলের বিরুদ্ধে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল ভারতীয় দলের এই স্পীডস্টারকে। চতুর্থ দিন মাঠেই নামতে পারলেন না তিনি। সামি(Mohammed Shami) কী ফের মাঠের বাইরে চলে গেলেন। এই নিয়েই এখন নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ দিয়েই ফেরার প্রস্তুতি শুরু করেছিলেন মহম্মদ সামি।

২০২৩ সালের বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে সেরা পারফরম্যান্স দেখালেও, সেই প্রতিযোগিতাই তাঁকে ছিটকে দিয়েছিল মাঠ থেকে। এরপর দীর্ঘ দিনের জন্য মাঠের বাইরে চলে গিয়েছিলেন মহম্মদ সামি(Mohammed Shami)। আইপিএল দিয়ে প্রত্যাবর্তন করলেও ভারতীয় দলে অবশ্য নিজের জায়গা করে নিতে পারেননি তিনি।

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ইংল্যান্ড সফর, ভারতীয় দলের বাইরেই ছিলেন মহম্মদ সামি। এবারও এশিয়া কাপে সুযোগ পাননি তিনি। তবে কয়েকদিন আগে থেকেই প্রস্তুতিতে নেমে পড়েছিলেন সামি। এরপরই পূর্বাঞ্চলের হয়ে দলীপ ট্রফিতেও নেমে পড়েছেন তিনি। কিন্তু তৃতীয় দিনই ধাক্কা। ফের একবার চোট পেয়েছেন তিনি।

চলতি দলীপ ট্রফিতে একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেননি তিনি। এবার সেইসঙ্গে তৃতীয় দিন চোট। পায়ে চোট পাওয়ার পরই তৃতীয় দিন শেষের দিকে আর মাঠে ছিলেন না মহম্মদ সামি। চতুর্থ দিন মাঠেই নামেননি তিনি। শোনা যাচ্ছে সামির নাকি গোড়ালীতে চোট লেগেছে। তবে শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।

Related articles

কমিশনের রাজ্যের আধিকারিক বদলি মামলা: রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

নির্বাচন ঘোষণার পরে রাতারাতি বাংলার মুখ্যসচিবের মতো আধিকারিক থেকে ডিজি বদল করে নজির তৈরি করেছে নির্বাচন কমিশন। এই...

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...

রাজনৈতিক সংঘর্ষের জের! কমিশনের নির্দেশে সাসপেন্ড বাসন্তী থানার আইসি

বাসন্তীর রাজনৈতিক হিংসায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে...

ডেমোক্রেসি ভ্যানিশ করেছে বিজেপি, এখনও পর্যন্ত ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট নেই: হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর

কী ভেবেছ, ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে? বিহিত এর হবেই। মনে রাখবেন ধর্মের কল বাতাসে নড়ে। শুক্রবার...