Friday, March 27, 2026

কথার কোনও সারবত্তা নেই! মৃতা চিকিৎসকের মা-বাবাকেই নিশানা অভয়া মঞ্চের

Date:

Share post:

বারবার অভয়া মঞ্চের (Abhaya Manch) বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুলেছেন আর জি করের ধর্ষণ-খুন হওয়া পড়ুয়া চিকিৎসকের মা-বাবা। এবার তাঁদের বিরুদ্ধেই একের পর এক অভিযোগ তুলে নিশানা করল অভয়া মঞ্চ। সোমবার প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠক থেকে ‘‘অভয়ার মা-বাবার কথার কোনও সারবত্তা নেই’’ বলে ধুয়ে দিলেন অভয়া মঞ্চের প্রতিনিধিরা।

মৃত তরুণী চিকিৎসকের মা-বাবা সপ্তাহখানেক আগেই মন্তব্য করেন, ‘‘অভয়া মঞ্চ CPM পরিচালনা করে। আমরা সিপিএম পার্টি অফিস গিয়েছিলাম। সেই পার্টি অফিস থেকে সিপিএম নেতারা আমাদের বলেছেন, অভয়া মঞ্চের আন্দোলন আমরা পরিচালনা করি।’’

এদিন সাংবাদিক বৈঠক থেকে সেই দাবিকে নস্যাৎ করে দিয়ে অভয়া মঞ্চের (Abhaya Manch) পক্ষ থেকে মনীষা আদক জানিয়েছেন, ‘‘অভয়ার মা-বাবার কথার কোনও সারবত্তা নেই।’’ ডা. কৌশিক চাকী, ডা. উৎপল বন্দ্যোপাধ‌্যায়, ডা. পুণ‌্যব্রত গুণ, ডা. অর্জুন দাশগুপ্ত একযোগে জানান, “অভয়া মঞ্চ কীভাবে চলে সেটা মঞ্চের সবাই জানেন। বিভিন্ন দল-মতের প্রচুর মানুষ অভয়া মঞ্চে রয়েছেন।”

আর জি কর কাণ্ডের পরে যাঁদের অভিযোগকে হাতিয়ার করে অভয়া মঞ্চ গড়ে ওঠে সেই মৃত চিকিৎসকের মা-বাবাকেই এবার নিশানা করল সংগঠন। সংগঠনের পক্ষ থেকে এদিন পুণ‌্যব্রত গুণ বলেন, ‘‘যখন আমরা মঞ্চ তৈরি করেছিলাম তখন এটাই মাথায় রাখা হয়েছিল যে এই মঞ্চের সদস‌্যরা যে কোনও রাজনৈতিক দলের সদস‌্য হতে পারেন। কিন্তু কোনও রাজনৈতিক দল এই অভয়া মঞ্চ পরিচালনা করে না।’’

এদিন সাংবাদিক বৈঠক থেকে ফের পুলিশ এবং সিবিআই এর প্রতি অনাস্থা প্রকাশ করে অভয়া মঞ্চ। হলে তদন্ত করবে কে? সে প্রশ্নের সদুত্তর দিতে পারেননি চিকিৎসকরা।

Related articles

রাজনৈতিক সংঘর্ষের জের! কমিশনের নির্দেশে সাসপেন্ড বাসন্তী থানার আইসি

বাসন্তীর রাজনৈতিক হিংসায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে...

ডেমোক্রেসি ভ্যানিশ করেছে বিজেপি, এখনও পর্যন্ত ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট নেই: হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর

কী ভেবেছ, ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে? বিহিত এর হবেই। মনে রাখবেন ধর্মের কল বাতাসে নড়ে। শুক্রবার...

হার্দিকের প্রতিশ্রুতি পূরণ, আইপিএলের আগে মাঠকর্মীদের দিলেন আর্থিক পুরস্কার

কথা রাখলেন হার্দিক পাণ্ডিয়া(Hardik Pandya)। বিশ্বকাপের আগে গভীর রাত পর্যন্ত অনুশীলনের সময় যাঁরা নিঃশব্দে পাশে দাঁড়িয়েছিলেন, সেই মুম্বইয়ের...

কোথায় আবেদন করব জানি না: বাদ নাম! ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি

বাংলায় লক্ষ লক্ষ ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর বাদ পড়েছে। সেই বাদের তালিকায় এবার কলকাতা হাই কোর্টের...