Friday, March 27, 2026

সাত সকালে যুবকের দেহ উদ্ধার, হরিদেবপুরের মাছের বাজার এলাকায় তীব্র চাঞ্চল্য

Date:

Share post:

সাত সকালে খাস কলকাতায় যুবকের দেহ(Y outh Dead Body) উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। দক্ষিণ কলকাতার হরিদেবপুরের( Haridevpur) কবরডাঙা মাছের বাজার অঞ্চলের ঘটনা।

সোমবার সকালে নির্দিষ্ট সময়ে মাছ ব্যবসায়ীরা কবরডাঙা বাজারে আসেন। তাঁরা দেখেন এক যুবক রক্তাত্ব অবস্থায় পড়ে আছেন। যুবকের দেহের চারপাশ রক্তে ভেসে যাচ্ছে। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে জুতো। সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে যুবকের দেহ উদ্ধার করে।
পুলিশ এসে দেহটি উদ্ধার করে বাঙুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পরিচয় জানতে মৃতের ছবি পাঠিয়ে বিভিন্ন থানার সঙ্গে যোগাযোগ করছে হরিদেবপুর থানার( Haridevpur PS) পুলিশ। ঘটনার যৌথ ভাবে তদন্ত শুরু করছে হরিদেবপুর থানা ও লালবাজার( Lal Bazar) হোমিসাইড শাখা। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভারী কিছু দিয়ে আঘাত করে থেঁতলে খুন করা হয়েছে যুবককে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা তদন্ত করে দেখা হচ্ছে। যুবকটিকে মাছের বাজারের মধ্যেই খুন করা হয়েছে নাকি অন্যত্র খুন করে সেখানে ফেলে রাখা হয়েছে কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে।
তদন্তকারীরা আপাতত মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা করছেন। তাঁর সঙ্গে কোনও পরিচয়পত্র পাওয়া যায়নি। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ পরিষ্কার হবে।

এই ঘটনার পর থেকেই এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। জনবহুল এলাকায় দিনের আলোয় এভাবে রক্তাক্ত দেহ উদ্ধার হওয়ায় প্রশ্ন উঠছে এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের এলাকায় পর্যাপ্ত আলো থাকে না, বাজার লাগোয়া অঞ্চলে নেশাগ্রস্তরা আসেন এমন অনেক অসাধু কারবার হয়। পুলিশের নিরাপত্তা পর্যাপ্ত নয় বলেই স্থানীয়দের অভিযোগ।

Related articles

রাজনৈতিক সংঘর্ষের জের! কমিশনের নির্দেশে সাসপেন্ড বাসন্তী থানার আইসি

বাসন্তীর রাজনৈতিক হিংসায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে...

ডেমোক্রেসি ভ্যানিশ করেছে বিজেপি, এখনও পর্যন্ত ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট নেই: হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর

কী ভেবেছ, ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে? বিহিত এর হবেই। মনে রাখবেন ধর্মের কল বাতাসে নড়ে। শুক্রবার...

হার্দিকের প্রতিশ্রুতি পূরণ, আইপিএলের আগে মাঠকর্মীদের দিলেন আর্থিক পুরস্কার

কথা রাখলেন হার্দিক পাণ্ডিয়া(Hardik Pandya)। বিশ্বকাপের আগে গভীর রাত পর্যন্ত অনুশীলনের সময় যাঁরা নিঃশব্দে পাশে দাঁড়িয়েছিলেন, সেই মুম্বইয়ের...

কোথায় আবেদন করব জানি না: বাদ নাম! ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি

বাংলায় লক্ষ লক্ষ ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর বাদ পড়েছে। সেই বাদের তালিকায় এবার কলকাতা হাই কোর্টের...