Tuesday, June 23, 2026

কংগ্রেস দফতরে হামলায় গ্রেফতার রাকেশের ছেলে, গাড়ি-সূত্রেই গ্রেফতারি

Date:

Share post:

গাড়িতে করে এসে সগর্বে চালিয়েছিলেন হামলা। আর কংগ্রেস দফতরে হামলা চালানোর পরেই এভাবে প্রশাসনিক ও রাজনৈতিক সাঁড়াশি চাপে পড়বেন বোধহয় ভাবতে পারেননি বিজেপি নেতা রাকেশ সিং (Rakesh Singh)। তাঁর পাশ থেকে সরে দাঁড়িয়েছে তাঁর দলও। ফলে তারপর থেকেই গা ঢাকা দিয়েছেন। এবার রাকেশের চড়ে আসা গাড়ির সূত্র ধরেই গ্রেফতার রাকেশের ছেলে শিবম সিং।

লোকসভার বিরোধী দলনেতার ছবিতে কালি, কার্যালয়ে ঢুকে লাঠি-বাঁশ নিয়ে হামলা। তার পরেও সগর্বে বিজেপি নেতা রাকেশ সিং জানাচ্ছেন, তিনি কোনও অন্যায় করেননি। এমনকি তার পরিবারের লোকেরাও দাবি করছে পুলিশ অন্যায় ভাবে তাদের বাড়িতে চড়াও হচ্ছে, যেখানে রাকেশ নিজে ভিডিও পোস্ট করে জানাচ্ছেন, হামলা তিনি চালিয়ে ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় বারবার মুখ দেখালেও বিজেপি নেতার সাহস হচ্ছে না প্রকাশ্যে আসতে। মোবাইলের টাওয়ারে কারচুপি করে শহরেই আত্মগোপন করেছেন রাকেশ। তাঁর খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। তবে যে গাড়িতে চেপে তিনি কংগ্রেস দফতরে (Congress party office) হামলা চালান সেই গাড়ির মালিক হিসেবে রাকেশের ছেলে শিবমকে রবিবার রাতে আটক করে এন্টালি থানার পুলিশ।

আরও পড়ুন: টক্সিক ম্যাসকুলিনিটি! বন্দুক নিয়ে ছবি পোস্ট করে আগেই দেশরাজ ‘ক্ষমতা’ জাহির করেছিল

শিবমকে আটক করতেই চড়াও হয় পরিবারের অন্যান্য সদস্যরা। এন্টালি থানায় রাতে শিবমের বোন ও রাকেশের এক সহযোগী হাঙ্গামা শুরু করে দেয়। যদিও নির্দিষ্ট তথ্য প্রমাণ থাকায় শিবমের গ্রেফতারি আটকাতে পারেনি রাকেশের পরিবার। রাকেশ সিংয়ের খোঁজে তল্লাশি চালাচ্ছে কলকাতা পুলিশ।

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...