Monday, March 9, 2026

একদিনের বিশ্বকাপের আগেই বিদায় নেবেন রোহিত! দলে থাকবেন কোহলি-জাদেজা?

Date:

Share post:

২০২৭ সালে একদিনের বিশ্বকাপ(ODI World Cup)। ২০২৩ সালে একদিনের বিশ্বকাপ একটুর জন্য হাতছাড়া হয়েছিল টিম ইন্ডিয়ার( Team India)। আগামী দুই বছর পর দক্ষিণ আফ্রিকা সহ দুই দেশে বসবে একদিনের বিশ্বকাপের আসর। আগামী বিশ্বকাপে কারা থাকবেন ভারতীয় দলে তা নিয়ে চর্চা শুরু হয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে হয়ত বিরাট কোহলি( Virat Kohli) আগামী বিশ্বকাপের দলে খেলতে পারেন। তবে রোহিত শর্মা(Rohit Sharma) দলে নাও থাকতে পারেন।

২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত খেলার ইচ্ছে প্রকাশ করেছেন হিটম্যান। কিন্তু আদৌ কি আরও ২ বছর পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারবেন রোহিত? প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে অনেক ক্রিকেট বিশেষজ্ঞও বলেছেন যে রোহিত শর্মার পক্ষে ওয়ান ডে দলে নিজের জায়গা ধরে রাখা কঠিন হবে ২০২৭ পর্যন্ত।

এশিয়া কাপের আগে রোহিত শর্মার ফিটনেস টেস্টের দিকে সকলের নজর ছিল।এই টেস্টের যে রিপোর্ড কার্ডে দেখা যাচ্ছে শুধু পাস নয়, ফিটনেস আর দৌড়ের নিরিখে রোহিত শর্মা সসম্মানে উত্তীর্ণ হয়েছেন।

রোহিত কিন্তু বুঝিয়ে দিয়েছেন তাঁর ফিটনেসে কোনও খামতি নেই। আপাতত কোনও খেলা না থাকলেও নভেম্বরে অস্ট্রেলিয়ায়( AUS vs IND ODI) এক দিনের সিরিজ খেলতে যাবে ভারত। গুঞ্জন শুরু হয়েছে, অস্ট্রেলিয়া সফরেই শেষবার রোহিতকে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে। তারপরই প্রাক্তনী তকমা বসে যাবে রোহিতের নামের সঙ্গে।

এর আগে, অস্ট্রেলিয়ার মাটিতে যেহেতু তিনি তাঁর টেস্ট ক্রিকেটের অবসান ঘটিয়েছিলেন। সে কারণে চর্চা চলছে যে তিনি অস্ট্রেলিয়াতেই হয়তো তাঁর প্রিয় ফরম্যাটকে বিদায় জানাবেন রোহিত। পরবর্তী বিশ্বকাপের মধ্যে তার বয়স ৪০ বছর হবে। ফলে তাঁর পক্ষে বিশ্বকাপের মতো ইভেন্টে খেলা অত্যন্ত কঠিন রোহিতের।

পরিসংখ্যান বলছে, রোহিত ব্লু ব্রিগেডের হয়ে ২৭৩ ম্যাচে ৪৮.৭৬ গড়ে ১১,১৬৮ রান করেছেন। ক্যারিয়ার জুড়ে ৩২টি সেঞ্চুরি ও ৫৮টি হাফ সেঞ্চুরি করেছেন।কয়েক মাস আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া আর সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালের সেরা হয়েছিলেন রোহিত নিজেই। কিন্তু রোহিতের অভিজ্ঞতা যতই থাক। কিন্তু দল গঠনে গম্ভীর(Gautam Ghambhir) তরুণদের প্রাধান্য দেন। ফলে ৪০ বছরের রোহিতকে বিশ্বকাপের দলে রাখবেন গম্ভীর, সেটা খাতায় কলমে অত্যন্ত কঠিন।

একইসঙ্গে অনিশ্চয়তা আছে রবীন্দ্র জাদেজাকে( Ravindra Jadeja) নিয়েও পাশাপাশি মহম্মদ সামি( Md, Shami) যে আগামী বিশ্বকাপের দলে আর সুযোগ পাবেন না তা এক প্রকার স্পষ্ট।হয়ত ফিট থাকলে জসপ্রীত বুমরাহ বিশ্বকাপে খেলবেন।

spot_img

Related articles

নতুন সদস্য আসছে পরিবারে? বিশ্বকাপ জিতে আবেগে ভেসে সূর্য ফিরলেন অতীতের স্মৃতিতে

বিশ্বকাপ (World Cup) জয়ের উচ্ছ্বসের মধ্যেই নতুন সদস্যের আগমন হচ্ছে সূর্যকুমার যাদবের(Suraykumar yadav)  পরিবারে! বিশ্বকাপ জেতার পরই সমাজমাধ্যমে...

আবার ঘূর্ণাবর্ত: ভিজবে বাংলা, উত্তর থেকে দক্ষিণে কুয়াশার সতর্কতা

শনিবার থেকেই বৃষ্টি ভেজা বাংলা। তবে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া প্রবল ঘূর্ণাবর্তের জেরে মঙ্গলবার থেকে বৃষ্টি (rain) বাড়ার...

ইরানের তিন জাহাজকে ভারতীয় বন্দরে আশ্রয়! রাজ্যসভায় কী জানালেন জয়শঙ্কর

আমেরিকা-ইজরায়েল হামলায় পশ্চিম এশিয়ার যুদ্ধের (Iran-Isreal war) পরিস্থিতি ক্রমেই আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। এই মত অবস্থায় ইরানের তিন...

রেকর্ড করল টাকা, নামল সেনসেক্স: সপ্তাহের শুরুতে জোর ধাক্কা শেয়ার বাজারে

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে একদিকে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের নাভিশ্বাস উঠছে আর একদিকে সর্বকালের রেকর্ড ছুঁয়ে পড়েছে টাকার (Rupee)...