Friday, March 27, 2026

ভুয়ো এসটি সার্টিফিকেটে মেডিক্যাল ভর্তি, তদন্তে নামল স্বাস্থ্য দফতর

Date:

Share post:

রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে ভর্তি হওয়া পড়ুয়াদের খুঁজে বের করতে উদ্যোগী হল স্বাস্থ্যদফতর। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ইতিমধ্যেই সমস্ত মেডিক্যাল কলেজকে নির্দেশ দিয়েছেন ২৪ ঘণ্টার মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে। প্রতিটি কলেজে ই-মেল করে জানানো হয়েছে— কোথায় কতজন পড়ুয়া ভুয়ো সার্টিফিকেট দিয়ে ভর্তি হয়েছে, তার তথ্য দ্রুত পাঠাতে হবে।

সূত্রের খবর, রাজ্য তফশিলি উপজাতি কল্যাণ সমিতি ৪৫ জনের একটি তালিকা জমা দিয়েছে আদিবাসী উন্নয়ন দফতরে। ওই তালিকায় রয়েছে নাম, সিরিয়াল নম্বর এবং সর্বভারতীয় র‌্যাঙ্ক। অভিযোগ, সংরক্ষিত আসনে ভর্তি হতে ওই পড়ুয়ারা ভুয়ো এসটি সার্টিফিকেট ব্যবহার করেছে।

তফশিলি উপজাতি কল্যাণ সমিতি শুধু আদিবাসী উন্নয়ন দফতর নয়, মুখ্যমন্ত্রীর সচিবালয়, মুখ্যসচিব এবং অনগ্রসর শ্রেণি উন্নয়ন দফতরেও লিখিত অভিযোগ জানিয়েছে। ফলে বিষয়টি ইতিমধ্যেই প্রশাসনের একাধিক স্তরে গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে।

যখন এসএসসি কেলেঙ্কারি নিয়ে রাজ্যজুড়ে আলোড়ন চলছে, তখন মেডিক্যাল কলেজের ভর্তি প্রক্রিয়ায় এ ধরনের অভিযোগ প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য তৈরি হয়েছে। স্বাস্থ্যদফতর জানাচ্ছে, প্রাথমিক তদন্তে যদি অভিযোগ প্রমাণিত হয়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন – বিধানসভায় পুজোর আবহ! শুরু তন্তুজের বিশেষ শাড়ি-বিপণনী 

Related articles

কমিশনের রাজ্যের আধিকারিক বদলি মামলা: রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

নির্বাচন ঘোষণার পরে রাতারাতি বাংলার মুখ্যসচিবের মতো আধিকারিক থেকে ডিজি বদল করে নজির তৈরি করেছে নির্বাচন কমিশন। এই...

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...

রাজনৈতিক সংঘর্ষের জের! কমিশনের নির্দেশে সাসপেন্ড বাসন্তী থানার আইসি

বাসন্তীর রাজনৈতিক হিংসায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে...

ডেমোক্রেসি ভ্যানিশ করেছে বিজেপি, এখনও পর্যন্ত ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট নেই: হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর

কী ভেবেছ, ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে? বিহিত এর হবেই। মনে রাখবেন ধর্মের কল বাতাসে নড়ে। শুক্রবার...