Tuesday, March 3, 2026

বিধানসভায় পুজোর আবহ! শুরু তন্তুজের বিশেষ শাড়ি-বিপণনী 

Date:

Share post:

দুর্গাপুজোর আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। উৎসবের আবহ ইতিমধ্যেই বইতে শুরু করেছে শহর জুড়ে। সেই আবহ ধরা পড়ল শুক্রবার বিধানসভা প্রাঙ্গণে। তন্তুজ ও বিধানসভার সমবায় সংস্থার যৌথ উদ্যোগে শুরু হল বিশেষ শাড়ি-বিপণনী। চলবে আগামী ৩ অক্টোবর পর্যন্ত। উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন প্রধান সচিব সুকুমার রায়ও।

তন্তুজ মূলত স্বনির্ভর গোষ্ঠীর কাছ থেকে সংগ্রহ করা ‘পিওর কটন’ শাড়ি বাজারে আনে। তবে এতদিন ভারিক্কি প্রকৃতির কারণে শহুরে ক্রেতাদের কাছে এই শাড়ি তেমন জনপ্রিয়তা পায়নি। অন্যদিকে, স্বনির্ভর গোষ্ঠীগুলির দীর্ঘদিনের দাবি ছিল— এই বিশেষ শাড়ির বাজার শহরে খুলুক। অবশেষে সেই উদ্যোগ নিলেন তন্তুজের এমডি রবীন্দ্রনাথ রায়।

সংস্থার লিড ডিজাইনার অনিন্দিতা পুরকাইত জানিয়েছেন, পুরুলিয়ার ভারী পঞ্চি শাড়িকে বিশেষ প্রক্রিয়ায় নরম করে শহুরে ক্রেতাদের উপযোগী করা হয়েছে। শুধু শাড়িই নয়, একই কাপড়ে ডিজিটাল প্রিন্ট দিয়ে তৈরি হয়েছে পাঞ্জাবি ও জওহর কোটও। সেগুলিও থাকছে এই বিপণনীতে।

মূল্যে রয়েছে বৈচিত্র— ৩০০ টাকা থেকে শুরু করে ১,০০০ টাকার মধ্যে। টাঙ্গাইল, গরদ সহ একাধিক শাড়িও পাওয়া যাবে। উৎসবের মরশুমে এই বিপণনী শহরের ক্রেতাদের জন্য যেমন বাড়তি আকর্ষণ, তেমনি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের আয়ের নতুন দিগন্ত খুলে দিল বলেই মনে করছে তন্তুজ।

আরও পড়ুন – বাংলা ইন্ডাস্ট্রির পসার কমছে! এবার দুই মহাদেশকে জুড়ে অস্কার যাত্রায় ঋতাভরী

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ইরানের ভারতীয়দের জন্য নতুন নির্দেশিকা জারি: যুদ্ধ থামাতে আর্জি ৮ দেশকে

প্রায় ৪৮ ঘন্টা ধরে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রাণ হাতে নিয়ে ইরানের (Iran) রাজধানী তেহরানে (Tehran) থাকতে হয়েছে...

ত্রিকোণ প্রেমের জেরে গাড়িতেই রণক্ষেত্র! ধস্তাধস্তিতে পুকুরে ডুবল গাড়ি, ইসলামপুরে মৃত ৩

দোলের আগের রাতেই ইসলামপুরে (Islampur  incident) চাঞ্চল্যকর ঘটনা। এক তরুণীকে ঘিরে দুই বন্ধুর প্রেমের টানাপোড়েন থেকে শুরু হওয়া...

সুলগ্না ডান্স একাডেমির উদ্যোগে রঙের উৎসবে বিভিন্ন ঘরানার শিল্পীদের মহাসম্মেলন

রাঙিয়ে দিয়ে যাও – সিজন সাতে বসন্তের রং ও শিল্পের এক সুন্দর মিলনোৎসব আয়োজিত হল সুলগ্না ডান্স আকাডেমির...

নজিরবিহীন কাণ্ড ফেডারেশনের, এশিয়ান কাপের আগে জার্সি সমস্যায় ভারতীয় মহিলা দল

কল্যাণ চৌবের আমলে ফের নজিরবিহনী কাণ্ড ভারতীয় ফুটবলে(Indian Football)। অস্ট্রেলিয়ায় গিয়ে জার্সি সমস্যায় ভারতীয় মহিল দল।বুধবার অস্ট্রেলিয়ার এএফসি...