Friday, March 27, 2026

বিজেপির চাঁদাবাজি: লরি থেকে চাঁদা তুলছেন নেতা!

Date:

Share post:

উত্তরপ্রদেশ থেকে মহারাষ্ট্র – বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের কাজ করার জন্য চাঁদা চাওয়ার ঘটনা এখন খুব পরিচিত। তবে সেখানে এই চাঁদাবাজি যে তাদের স্বভাব, তা প্রমাণিত অন্যান্য ক্ষেত্রেও দলবল নিয়ে চাঁদাবাজির একাধিক উদাহরণে। বিজেপি নেতাদের সেই রোগ এবার বাংলাতেও। উত্তর চব্বিশ পরগণার এক বিজেপি নেতার চাঁদাবাজির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (ভাইরাল ছবির সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি)। যদিও প্রশ্ন করলে বিজেপি নেতা দাবি করছেন আদৌ তিনি এরকম কাজ করেননি।

কামারহাটির (Kamarhati) ঘটনা। অভিযুক্ত বিজেপি নেতার নাম ধর্মেন্দ্র রায়। সোমবার রাতে বেলঘরিয়ার টেক্সম্যাকোর জলের ট্যাঙ্কের কাছে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, লরিচালকের থেকে দুর্গাপুজোর চাঁদা চাইছেন ধর্মেন্দ্র রায় নামে ওই বিজেপি নেতা। শুধু চাওয়াই নয়, রীতিমতো জোরজবরদস্তি চলছে। দেওয়া হচ্ছে হুমকিও।

আরও পড়ুন: ফের বন্ধ হচ্ছে শেষ মেট্রো: ব্লু লাইনে ব্যাপক দুর্ভোগে নতুন সংযোগ

এই ভিডিও ভাইরাল হতেই কড়া অবস্থান স্থানীয় তৃণমূলের প্রশাসনিক নেতৃত্বের। বিজেপি নেতার এই ধরনের কার্যকলাপ কোনওভাবেই বরদাস্ত করবে না তৃণমূল কংগ্রেস, সাফ জানিয়েছেন তৃণমূল পরিচালিত কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা। সেই মতো নেওয়া হচ্ছে প্রশাসনিক পদক্ষেপও।

Related articles

কোহলির হাতে নতুন ‘পদ্ম রহস্য’, ট্যাটুতেই জীবনের গল্প!

আইপিএল(IPL) শুরুর আগে চর্চায় বিরাট কোহলি(Virat Kohli)। মাঠের পারফরম্যান্সের মতোই স্টাইলেও আইকন কিং কোহলি, তাঁর শরীরে নজর কাড়ছে...

Lockdown! জল্পনা উড়িয়ে কী জানালেন কেন্দ্রীয় মন্ত্রী পুরী

লকডাউনের (Lockdown) কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের। জল্পনা উড়িয়ে দাবি করলেন পেট্রোলিয়াম ও প্রাকৃতির গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী...

আবুধাবির আকাশে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে মৃত্যু ভারতীয়ের!

এক মাস ধরে লাগাতার চলছে পশ্চিম এশিয়ার যুদ্ধ (West Asia conflict)। হামলা, পাল্টা হামলার জেরে প্রাণ যাচ্ছে হাজার...

সিনিয়র দলে খেলার ছাড়পত্র পেলেন, এবার জাতীয় দলে বৈভব?

আইপিএল(IPL) শুরুর আগেই ভারতীয় দলে খেলার ছাড়পত্র পেয়ে গেলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। শুক্রবার ১৫ বছর পূর্ণ করলেন...