Friday, March 27, 2026

আজ থেকে রানি রাসমণি অ্যাভিনিউয়ে ভাষা আন্দোলন, দুপুরে রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল

Date:

Share post:

তৃণমূল (TMC) বা কলকাতা পুলিশকে না জানিয়ে মেয়ো রোডে ভাষা আন্দোলনের মঞ্চের উপরও কেন্দ্রীয় সরকারের হামলার পর এবার রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের। মঙ্গলবার দুপুরে বাংলার প্রতি জেলার, প্রতি ওয়ার্ড, প্রতি ব্লকে প্রতিবাদ মিছিলে যোগ দেবেন তৃণমূল নেতা-কর্মী-সমর্থকরা। পাশাপাশি আজ থেকে রানি রাসমনি অ্যাভিনিউতে ভাষা সন্ত্রাসবিরোধী আন্দোলন চলবে।

সোমবার দুপুরেই মেয়ো রোডে তৃণমূলের ধর্না মঞ্চ ভাঙা শুরু করে সেনাবাহিনী। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঘটনাস্থলে গিয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। বলেন, ”সেনাবাহিনীর দোষ নেই। তারা আমাদের বন্ধু। বিজেপির কথায় তাঁরা এই কাজ করেছে। বিজেপি সেনাকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করছে।” কেন পুলিশ বা দলকে না জানিয়ে মঞ্চে হাত দিল সেনা? তিনি বলেন, ”আপত্তিজনক কিছু থাকলে আমরা নিজেরাই মঞ্চ খুলে দিতাম।” এর পরেই তৃণমূলনেত্রী ঘোষণা করেন, মেয়ো রোডে আর নয়, মঙ্গলবার থেকেই রানি রাসমনি অ্যাভিনিউতে ভাষা সন্ত্রাসের বিরোধিতা চলবে। এবার শুধু শনি-রবিবার নয়, প্রতিদিনই তৃণমূল ও তাদের শাখা সংগঠনের তরফ ধর্না কর্মসূচি চলবে।

Related articles

রাজনৈতিক সংঘর্ষের জের! কমিশনের নির্দেশে সাসপেন্ড বাসন্তী থানার আইসি

বাসন্তীর রাজনৈতিক হিংসায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে...

ডেমোক্রেসি ভ্যানিশ করেছে বিজেপি, এখনও পর্যন্ত ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট নেই: হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর

কী ভেবেছ, ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে? বিহিত এর হবেই। মনে রাখবেন ধর্মের কল বাতাসে নড়ে। শুক্রবার...

হার্দিকের প্রতিশ্রুতি পূরণ, আইপিএলের আগে মাঠকর্মীদের দিলেন আর্থিক পুরস্কার

কথা রাখলেন হার্দিক পাণ্ডিয়া(Hardik Pandya)। বিশ্বকাপের আগে গভীর রাত পর্যন্ত অনুশীলনের সময় যাঁরা নিঃশব্দে পাশে দাঁড়িয়েছিলেন, সেই মুম্বইয়ের...

কোথায় আবেদন করব জানি না: বাদ নাম! ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি

বাংলায় লক্ষ লক্ষ ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর বাদ পড়েছে। সেই বাদের তালিকায় এবার কলকাতা হাই কোর্টের...