Wednesday, May 13, 2026

বালোচিস্তানের রাজনৈতিক সভায় আত্মঘাতী বিস্ফোরণ! লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা 

Date:

Share post:

সকালে আধা সেনাঘাঁটিতে হামলা জঙ্গিদের (Terrorist Attack), সন্ধ্যায় রাজনৈতিক সভায় আত্মঘাতী বিস্ফোরণ (bombing at political program in Balochistan)- মঙ্গলে জোড়া সন্ত্রাসী আক্রমণে বালোচিস্তানের লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। দুই ঘটনায় এখনও পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর মিলেছে। আশঙ্কাজনক একাধিক। বুধবার সকাল পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি বলে খবর।

মঙ্গলের সন্ধ্যায় বালোচিস্তান প্রাক্তন মুখ্যমন্ত্রী সরদার আতাউল্লা মেঙ্গালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহরের এক স্টেডিয়ামে বিশেষ সভার আয়োজন করা হয়েছিল। রাজনৈতিক সভার শেষে যখন সকলে বেরিয়ে যাচ্ছিলেন তখন পার্কিং লটে আত্মঘাতী বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৮ জনের, আহত অন্তত ৩৫। এর আগে মঙ্গলের সকালেও বিস্ফোরণের ঘটনা ঘটে। উত্তর-পশ্চিম কাশ্মীরের বান্নু অঞ্চলে (Bannu, North West Kashmir)। সেখানে আধাসেনার ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। গুঁড়িয়ে যায় সেনাঘাঁটির দেওয়াল। এরপর আত্মঘাতী বিস্ফোরণও ঘটানো হয়।

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...