Sunday, June 14, 2026

বুধের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, মৎস্যজীবীদের জন্য জারি নিষেধাজ্ঞা

Date:

Share post:

সাগরে ফুঁসছে নিম্নচাপ, শক্তি বাড়িয়ে বুধেই সুস্পষ্ট নিম্নচাপ তৈরির আশঙ্কা। যার জেরে রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির (Rain)সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সমুদ্র উত্তল থাকার কারণে বৃহস্পতিবার পর্যন্ত বাংলা ‌ও ওড়িশার উপকূলের মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে।আজ কলকাতা-সহ দক্ষিণের প্রায় সব জেলায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলছে আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। কলকাতায় ভারী বর্ষণ না হলেও দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

• বুধবার:- দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টি চলবে।কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

• বৃহস্পতি ও শুক্রবার:- হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে উত্তরের পাঁচ জেলাতেও।

• শনি ও রবিবার:- শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ সামান্য কমলেও রবিবার ফের দুর্যোগ বাড়ার আশঙ্কা।

 

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...