Saturday, June 13, 2026

লন্ডনে ফিটনেস টেস্ট! বিতর্কের মধ্যেই কোহলি দিলেন ‘বিবৃতি’

Date:

Share post:

বিরাট কোহলির (Virat Kohli)জন্য ভিন্ন নিয়ম। বিসিসিআইয়ের নীতি নিয়ে উঠছে প্রশ্ন।

কয়েকদিন আগেই বিসিসিআই (BCCI) ভারতীয় ক্রিকেটারদের জন্য ফিটনেস টেস্টের আয়োজন করে বেঙ্গালুরুতে। রোহিত, শুভমান সহ সবাই বেঙ্গালুরুতে এসে ফিটনেস টেস্ট দিয়ে যান। কিন্ত কোহলির (Virat Kohli) জন্য ফিটনেস টেস্ট আয়োজন করা হয়েছে লন্ডনে।

একটি ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, কোহলির জন্য লন্ডনে ফিটনেস টেস্টের আয়োজন করেছে বিসিসিআই , কারণ বর্তমানে লন্ডনে পরিবারের সঙ্গে আছেন তিনি। সেখানে ফিটনেস টেস্ট দেবেন ।কেন কোহলির জন্য ভিন্ন নিয়ম উঠছে প্রশ্ন।।

দীর্ঘ অপেক্ষার পর চলতি মরশুমে আইপিএল(IPL) জিতেছিল আরসিবি। কিন্তু আরসিবির (RCB)জয়ের আনন্দ বিলীন হয়ে গিয়েছে বিজয় উৎসবের দুর্ঘটনায়।

আরসিবির পক্ষ থেকে দুর্ঘটনায় নিহতদের ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে আরসিবি ম্যানেজমেন্ট। দীর্ঘ নীরবতার পর অবশেষে কোহলি মুখ খুললেন। আরসিবির পক্ষ থেকে কোহলির(Virat Kohli) বার্তা পোস্ট করা হয়েছে।

কোহলি নিজের বার্তায় লিখেছেন, ‘৪ জুনের মতো হৃদয়ভাঙা ঘটনার জন্য কেউ প্রস্তুত থাকে না। সেই দিনটা আমাদের দলের জন্য সবথেকে আনন্দের হতে পারত কিন্তু সেই দিনটা অত্যন্ত বেদনাদায়ক হয়ে উঠেছিল। এই চরম বেদনাদায়ক ঘটনা এখন আর আপনাদের ব্যক্তিগত নয়, তা আমাদের জীবনের গল্পের সঙ্গেও জড়িয়ে গিয়েছে। একসঙ্গে আমরা ভালোবাসা, শ্রদ্ধা ও দায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।’

আরও পড়ুন: সন্দেশের চোটে প্রকট ক্লাব বনাম ফেডারেশন দ্বন্দ্ব, হাত শক্ত মোহনবাগানের

এখানেই থেমে না থেকে কোহলি আরও বলেন, এই মর্মান্তিক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাঁদের জন্য প্রার্থনা করি। এই ঘটনায় যারা আহত হয়েছেন তারা আমরা ভুলতে পারছি না।যত্ন, সমীহ এবং দায়িত্ব নিয়ে আমরা একসঙ্গে আগামীর দিকে এগিয়ে যেতে চাই আপনাদের ক্ষতি এখন আমাদের কাহিনিরই একটা অংশ।’

কোহলির এমন মন্তব্যের দিনই তাঁকে নিয়ে নয়া বিতর্ক শুরু হয়েছে।

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...