Wednesday, May 20, 2026

বছরভর উত্তম-স্মরণ, আগামীতে আরও বড় অনুষ্ঠান: মহানায়ককে শ্রদ্ধা জানিয়ে ঘোষণা স্বরূপের

Date:

Share post:

বাঙালির কাছে আবেগের নাম উত্তমকুমার (Uttam Kumar)। তিনি বাংলা সিনেমায় রোম্যান্সের নতুন ভাষা, অভিনয়ের নতুন ছন্দ এবং খ্যাতির এক অদ্বিতীয় দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। ৩ সেপ্টেম্বর সেই মহানায়ক উত্তম কুমারের শততম জন্মদিন। চিরঅম্লান মহানায়কের জন্মশতবর্ষ বুধবার সারা বাংলা জুড়ে শ্রদ্ধা ও আবেগের আবহে পালিত হচ্ছে। সেভাবেই টালিগঞ্জে ফেডারেশন অফ টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়া তরফ থেকে উত্তম কুমারের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)।

প্রায় চার দশকের অভিনয় জীবনে দুশোর বেশি অভিনয় করেছেন উত্তমকুমার (Uttam Kumar)। নায়ক, সপ্তপদী, অ্যান্টনি ফিরিঙ্গি, অগ্নীশ্বর-এসব কালজয়ী ছবিতে তাঁর অভিনয় আজও দর্শকের মনে অমলিন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার-সহ বহু সম্মাননায় ভূষিত মহানায়ক শুধু পর্দাতেই নয়, বাঙালির আবেগ ও সংস্কৃতির অংশ হয়ে উঠেছিলেন। এদিন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন, “বাঙালির আবেগ উত্তম কুমার যিনি বাংলার চলচ্চিত্রকে সাড়া দেশসহ গোটা বিশ্বের কাছে তুলে ধরেছিলেন। সেই উত্তম কুমারকে নিয়ে সাড়া বছরই ফেডারেশনের তরফ থেকে অনুষ্ঠান করা হয় এবং পরের বছর এই দিনেই ফেডারেশনের তরফ থেকে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হবে।“

পাশাপাশি বাংলা ও বাঙালি যখন দেশের বিভিন্ন জায়গায় অত্যাচারিত হচ্ছে, ঠিক সেই সময় মহানায়ক উত্তম কুমারের জন্মদিন এই নিয়ে স্বরূপ বিশ্বাস বলেন, “এর প্রতিবাদে উত্তম কুমারকে সামনে রেখে ফেডারেশন এই ঘটনা সরব হচ্ছে। যারা বাংলা এবং বাংলা ভাষাকে অপমান করছে তারা নিজেরই নিজেদের অপমান করছেন।“

Related articles

আরও এক সপ্তাহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, উত্তরে বাড়বে বৃষ্টি

গরমের হাত থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের, সূর্যের দাপুটে ইনিংসে গলদঘর্ম অবস্থা আমজনতার। ঘরের মধ্যে অবিরাম ফ্যান-এসি চালিয়েও স্বস্তি...

আইন বিভাগে একাধিক নতুন পদে নিয়োগ

রাজ্য সরকার অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল, গভর্নমেন্ট প্লিডার, পাবলিক প্রসিকিউটর, সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সেল এবং অ্যাডভোকেট অন রেকর্ড পদে নতুন...

ম্যান সিটির দায়িত্ব ছাড়ছেন গুয়ার্দিওলা, শিষ্যের হাতেই যাচ্ছে কোচের দায়িত্ব!

ম্য়ান সিটির সঙ্গে পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) নামটা সমার্থক হয়ে গিয়েছিল। সিটিজেনদের দু হাত ভরে সাফল্য দিয়েছেন গুরু...

জনগণের সরকার মানুষের প্রত্যাশা পূরণ করবে, শিলিগুড়ির বিজেপি কার্যালয় থেকে বার্তা শুভেন্দুর 

মাত্র দু সপ্তাহ হয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), এরমধ্যেই রাজ্য সরকারের একাধিক ঘোষণা...