Saturday, March 28, 2026

বাঙালি অস্মিতা ভুলে যাবেন না! শিক্ষক দিবসে মাতৃভাষার মাহাত্ম তুলে ধরলেন মুখ্যমন্ত্রী 

Date:

Share post:

শিক্ষক দিবসের প্রাক্কালে রাজ্যের শিক্ষাক্ষেত্রে অবদান রাখা ৭৩ জন শিক্ষক-শিক্ষিকাকে বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে ‘শিক্ষারত্ন’ সম্মানে ভূষিত করল রাজ্য সরকার। একইসঙ্গে কৃতী ছাত্রছাত্রীদেরও সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাতৃভাষার গুরুত্বের উপর বিশেষ জোর দেন।

তিনি বলেন, যতই ইংরেজি পড়ুন, মাতৃভাষা ভুলবেন না। জলকে যেমন কেউ ‘ওয়াটার’, কেউ ‘পানি’ বলে—তফাৎ শুধু ভাষায়, রক্তের কোনও ভেদাভেদ নেই। মুখ্যমন্ত্রীর বক্তব্য, বিভেদ নয়, ঐক্যই হোক শিক্ষার মূল বার্তা। শিক্ষকদের উদ্দেশে তাঁর আহ্বান, শুধু পাঠ্যপুস্তক নয়, ছাত্রছাত্রীদের নৈতিকতা ও মূল্যবোধ শেখাতেই হবে।

এদিন ১২টি সেরা স্কুলকে শিক্ষা ও খেলাধুলায় উৎকর্ষের জন্য পুরস্কৃত করা হয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিক্ষকদের হাতে মানপত্র, শাল, স্মারক ও ২৫ হাজার টাকা তুলে দেন। মুখ্যমন্ত্রী সকল শিক্ষককে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, “যাঁরা সমাজ গড়েন, তাঁদের আমি সর্বোচ্চ সম্মান জানাই।”

আরও পড়ুন –

Related articles

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের আকাশে গ্রহ-নক্ষত্রের চলন যেন বার্তা দিচ্ছে—কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলছে, আবার কোথাও সতর্কতার সঙ্কেত। দিনটি কেমন যাবে...

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...