Monday, June 22, 2026

বাংলা মুখ্যমন্ত্রীর ‘দিদিকে বলো’-কে অনুকরণ! রাজস্থান সরকারের নয়া কর্মসূচি

Date:

Share post:

পথ দেখায় বাংলাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) একাধিক প্রকল্প ও নীতির সমালোচনায় সরব হন বিজেপি (BJP) নেতারা। কিন্তু সেই মমতার মডেলকেই কার্যত কপি পেস্ট করে দিল রাজস্থানের(Rajasthan) বিজেপি সরকার।

ক্ষমতায় আসার পর সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানের জন্য ‘দিদিকে বলো’ কর্মসূচি চালু করেছিলেন মমতা। পশ্চিমবঙ্গ সরকারের(Govt. of WB) পক্ষ থেকে একটি নম্বর চালু করা হয়েছিল যেখানে সাধারণ মানুষ সরাসরি ফোন করে নিজেদের অভিযোগ জানাতে পারবেন। এবার বাংলার অনুকরণেই জনসংযোগমূলক কর্মসূচি চালু করল রাজস্থান সরকার। মরু রাজ্যের উপমুখ্যমন্ত্রী দিয়া কুমারী (Diya Kumai) বুধবার ঘোষণা করেছেন, এই প্রকল্পের আওতায় একটি টোল-ফ্রি নম্বর চালু করা হবে, সেই নম্বরেই রাজ্যের সাধারণ মানুষ তাদের অভিযোগ এবং সমস্যার কথা জানাতে পারবে।

মূলত, সড়ক নির্মাণের মান বা কারিগরি ত্রুটি নিয়ে কোনও অভিযোগ থাকলে সেটা জানাতে পারবেন রাজস্থানের মানুষ। সাধারণ মানুষের থেকে অভিযোগ পাওয়ার পর পূর্ত দফতরের প্রতিনিধিরা সেই স্থানে পরিদর্শনে যাবেন। সরকারের প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছে কাজ পরীক্ষা করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

রাজস্থানের উপ মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়নের কাজ শুধু সরকারের বা প্রশাসনেরই নয়, একইসঙ্গে নাগরিকদেরও সমানভাবে এগিয়ে আসতে হবে। উন্নয়নের কাজে সাধারণ মানুষ সক্রিয় অংশগ্রহণ থাকলেই তার মান বজায় রাখা সম্ভব। এই টোল ফ্রি পরিষেবার মাধ্যমে জনসাধারণও সরকারি কাজে নজরদারিতে অংশ নিতে পারবেন।

উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দিদিকে বলো উদ্যোগটি জনগণের মধ্যে ভালো সাড়া ফেলেছে। এরআগে পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্প বিজেপি শাসিত রাজ্যগুলি অনুকরণ করেছে, এবার সেই তালিকায় যুক্ত হল রাজস্থানও।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...