Saturday, March 28, 2026

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, রাজ্যে জুড়ে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস!

Date:

Share post:

ঋতু বা মাসের পরিবর্তন হলেও নিম্নচাপ আগমনের যেকোনো নির্দিষ্ট সময়ে কাল নেই তা মোটামুটি বঙ্গবাসীর কাছে স্পষ্ট হয়ে গেছে। তাই ভাদ্রের অস্বস্তিকর গরমের মাঝেও বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হওয়া নিম্নচাপের জেরে ঝড়-বৃষ্টির দুর্যোগ আসছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। যদিও এতে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি (Jalpaiguri), মালদহ ও দুই দিনাজপুরে আজ থেকে বৃষ্টি বাড়বে। শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। রবি ও সোমবার কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলের জেরে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। শহর কলকাতায় এদিন আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। আংশিক মেঘলা আকাশে দুপুরের পর দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। মহানগরীতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...