Saturday, June 13, 2026

বাংলার গর্ব দুই শিক্ষিকা: রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় শিক্ষকের সম্মান

Date:

Share post:

নারী শিক্ষা থেকে নারী ক্ষমতায়নে গোটা দেশকে পথ দেখাচ্ছে বাংলা। তারই প্রতিফলন শিক্ষক দিবসেও। এবছর বাংলা থেকে যে দুজন শিক্ষককে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জাতীয় শিক্ষকের পুরস্কারের জন্য মনোনিত করেছিল তাঁরা দুজনেই মহিলা শিক্ষিকা। শুক্রবার শিক্ষক দিবসে (Teachers’ Day) বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Draupadi Murmu) হাত থেকে জাতীয় শিক্ষকের সম্মান গ্রহণ করলেন তাঁরা।

পশ্চিম মেদিনীপুরের কুচলাচাটি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তনুশ্রী দাস। এবছর জাতীয় শিক্ষকের সম্মানের জন্য তাকে মনোনীত করেছিল কেন্দ্রের শিক্ষা মন্ত্রক। প্রাথমিক শিক্ষায় উদ্ভাবনী সংযোজনের মাধ্যমে খুদে পড়ুয়াদের মন জয় করার স্বীকৃতি শুক্রবার রাষ্ট্রপতির হাত থেকে পেলেন শিক্ষিতা তনুশ্রী দাস।

আরও পড়ুন: ভূতুড়ে ভোটারের নামে উদ্দেশ্যপ্রণোদিত রাজনীতি বিজেপির! জানুন আসল সত্য

এদিন বাংলার আরও এক শিক্ষিকা মধুরিমা আচার্যের হাতেও জাতীয় শিক্ষকের সম্মান তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নিউ টাউনের দিল্লি পাবলিক স্কুলের শিক্ষিকা এবছর সম্মানিত জাতীয় শিক্ষক হিসাবে। যদিও জাতীয় শিক্ষকের সম্মান বেসরকারি স্কুলের শিক্ষিকা পাওয়ায় বিতর্কও তৈরি হয়েছে।

Related articles

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...