Friday, March 27, 2026

বিশ্বকাপের দলেও ব্রাত্য নেইমার! বড় আপডেট দিলেন আনসেলোত্তি

Date:

Share post:

দীর্ঘদিন ধরেই বিশ্বকাপ জেতেনি ব্রাজিল (Brazil)। আগামী বছর আরও একটা বিশ্বকাপ (FIFA World Cup)। নেইমারহীন (Neymar JR) ব্রাজিল কিন্তু ছন্দে রয়েছে। বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে চিলিকে ( Chile) ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

নেইমারকে দলে রাখেননি কার্লো আনসেলোত্তি। একঝাঁক তরুণ ফুটবলারদের নিয়েই দল নামান আনসেলোত্তি। ম্যাচের ৩৮ মিনিটে ব্রাজিলের হয়ে গোলের খাতা খোলেন ১৮ বছর বয়সী এস্তেভাও । দ্বিতীয়ার্ধে হল দুটি গোল। ৭২ মিনিটে পাকেতা ও ৭৬ মিনিটে গুইমারেশ গোল করে ব্রাজিলের সংখ্যা বাড়িয়ে নিলেন।

প্রশ্ন হচ্ছে নেইমারকে (Neymar JR) ছাড়াই কি বিশ্বকাপের দল বাছবেন আনসেলোত্তি! বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে নেইমারকে দলে না রেখে সেই ইঙ্গিতই দিয়ে দিলেন ব্রাজিল কোচ। চিলির মতো প্রতিপক্ষের বিরুদ্ধে জয় পেতে অসুবিধা হল না ব্রাজিলের। ভিনিসিয়ান জুনিয়র, এস্তেভাও, পাকেতারা কিন্তু সৃষ্টিশীল ফুটবল উপহার দিলেন।

আরও পড়ুন-ফের মুম্বইয়ে হামলার হুমকি: ৩৪ জন আত্মঘাতী জঙ্গি ৪০০ কেজি RDX নিয়ে বাণিজ্য শহরে!

তবে গোল না করলেও নজর কাড়লেন লুইস হেনরিক। দুটি গোলের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অবদান রাখলেন লুইস। পরিবর্ত হিসাবে মাঠে নেমেছিলেন কিন্তু যেটুকু সময় খেললেন সৃষ্টিশীলতা উপহার দিলেন।

দল গঠনে সাহসী যথেষ্ট পদক্ষেপ নিয়েছেন আনসোলোত্তি। নেইমার-রদ্রিগোদের বাইরে রেখেই দল গঠন করেছেন আনসেলোত্তি। অল্প সময়ের মধ্যে দলকে তৈরি করাই ছিল সবথেকে বড় চ্যালেঞ্জ তাঁর কাছে। একঝাঁক তরুণ ফুটবলারকে স্কোয়াডে রেখেছিলেন। ব্রাজিল ফুটবল মানেই গতির সঙ্গে স্কিলের ছোঁয়া। সেই ঝলকই দেখা যাচ্ছে আনসেলোত্তির দলের খেলায়।

ম্যাচ শেষে ব্রাজিল কোচকে বিশ্বকাপের দল নিয়ে প্রশ্ন করা হলে তিনি কিন্ত মেনে নিয়েছেন বিষয়টি তাঁর কাছে চ্যালেঞ্জের। এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, আমাদের কাছে ২৫-২৬ জনের একটা স্কোয়াড আছে। সেখান থেকে বিশ্বকাপের দল বেছে নেওয়াটা আমার কাছে চ্যালেঞ্জের হবে। তবে বিষয়টি সহজ নয়, কিন্তু আমি এটার জন্য প্রস্তুত। এটা খুবই ইতিবাচক বিষয়। আনসেলোত্তির কথাতেই স্পষ্ট নেইমার-রদ্রিগোরা তাঁর ভাবনায় নেই।

_

_

_

_

 

Related articles

রাজনৈতিক সংঘর্ষের জের! কমিশনের নির্দেশে সাসপেন্ড বাসন্তী থানার আইসি

বাসন্তীর রাজনৈতিক হিংসায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে...

ডেমোক্রেসি ভ্যানিশ করেছে বিজেপি, এখনও পর্যন্ত ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট নেই: হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর

কী ভেবেছ, ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে? বিহিত এর হবেই। মনে রাখবেন ধর্মের কল বাতাসে নড়ে। শুক্রবার...

হার্দিকের প্রতিশ্রুতি পূরণ, আইপিএলের আগে মাঠকর্মীদের দিলেন আর্থিক পুরস্কার

কথা রাখলেন হার্দিক পাণ্ডিয়া(Hardik Pandya)। বিশ্বকাপের আগে গভীর রাত পর্যন্ত অনুশীলনের সময় যাঁরা নিঃশব্দে পাশে দাঁড়িয়েছিলেন, সেই মুম্বইয়ের...

কোথায় আবেদন করব জানি না: বাদ নাম! ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি

বাংলায় লক্ষ লক্ষ ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর বাদ পড়েছে। সেই বাদের তালিকায় এবার কলকাতা হাই কোর্টের...