Friday, March 27, 2026

শপিং পে টপিং ৪.০: দুর্গাপুজোর আগে বিশেষ অফার অ্যাক্রোপলিস মলে! গান উন্মোচনে তারকারা

Date:

Share post:

সামনে দুর্গাপুজো। উৎসবের বাজার ধরতেই অ্যাক্রোপলিস মল আনল তাদের বিশেষ অফার ‘শপিং পে টপিং ৪.০’। বৃহস্পতিবার এক জমকালো অনুষ্ঠানে এই অফার ঘোষণা করলেন তারকারা। উপস্থিত ছিলেন অভিনেতা যীশু সেনগুপ্ত, সৌরভ দাস, দর্শনা বনিক, ইন্দ্রাশিস রায়, রাহুল মজুমদার এবং সুরকার-পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। একই মঞ্চে তাঁদের প্রযোজনা সংস্থা হোয়াই সো সিরিয়াস-এর দুর্গাপুজোর গান ‘দুর্গা মা এসেছে’ও প্রকাশিত হয়।

মলের পক্ষ থেকে জানানো হয়েছে, একদিনে ১৫,০০০ টাকার কেনাকাটা করলেই গ্রাহক নিশ্চিত উপহার পাবেন। থাকছে একটি স্টাইলিশ ট্রলি ব্যাগ ও একটি ক্লাসি ক্রস ব্যাগ। প্রতি অতিরিক্ত ১৫,০০০ টাকার কেনাকাটায় থাকছে বাড়তি পুরস্কার। স্টক শেষ না হওয়া পর্যন্ত অফার চলবে। মার্লিন গ্রুপের কর্পোরেট জেনারেল ম্যানেজার (মল ও হসপিটালিটি) শুভদীপ বসু বলেন, “অ্যাক্রোপলিস মল সব সময় ক্রেতাদের সেরা অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করে। ‘শপিং পে টপিং’ চার বছর ধরে চলছে। এ বছরও প্রতি ১৫,০০০ টাকার কেনাকাটায় পুরস্কার থাকছে। কেনাকাটা দ্বিগুণ হলে পুরস্কারও হবে দ্বিগুণ। আশা করি পূজোর আগে এই অফার ক্রেতাদের আরও আকৃষ্ট করবে।”

Related articles

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...

মিছিল ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদে, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি: নিয়ন্ত্রণে পরিস্থিতি

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাজ্যে রামনবমী পরিচালনার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই মতো রাজ্যের সর্বত্র নির্বিঘ্নে রামনবমী...

কমিশনের রাজ্যের আধিকারিক বদলি মামলা: রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

নির্বাচন ঘোষণার পরে রাতারাতি বাংলার মুখ্যসচিবের মতো আধিকারিক থেকে ডিজি বদল করে নজির তৈরি করেছে নির্বাচন কমিশন। এই...

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...