Saturday, June 13, 2026

বনগাঁ রুটে ছুটল এসি লোকাল: সুরাহা কতটা, ধন্দে নিত্যযাত্রীরা

Date:

Share post:

অফিস টাইমে প্রবল ভিড় আর দিনভর লেট ট্রেনের ভোগান্তি পূর্ব রেলে নিত্যদিনের সমস্যা। আর সেই ভোগান্তির একটি চরম দুর্বিসহ রুট বনগাঁ (Bangaon) রুট। সেই লাইনে নাকি এবার ছুটছে এসি লোকাল (ACC local) ট্রেন। সেই লোকাল ট্রেনের প্রথম দিনের সফর সুখকর অনুভূতি দিলেও আদতে এই লাইনের জন্য এই ট্রেন যুক্ত হওয়ায় দুর্ভোগ কতটা কমবে, তা নিয়ে প্রথম দিনে ধন্দে রইলেন নিত্যযাত্রীরা।

শিয়ালদহ-রানাঘাট (SDAH-RHA) রুটে এসি লোকাল ট্রেন প্রথম গড়ালো শুক্রবার। শিয়ালদহ মেন লাইনের মূল শাখায় না গিয়ে এই ট্রেনটি বনগাঁ (Bangaon) শাখা ধরে বনগাঁ থেকে রানাঘাট যাচ্ছে। প্রথম দিন যাত্রীদের ভিড় সাধারণ লোকাল ট্রেনের মতো না হলেও, যথেষ্টই চোখে পড়ার মতো ছিল।

আরও পড়ুন: রেলের সোয়া লক্ষ কোটি কোথায়: প্রশ্ন বিজেপির মেয়রের ছেলের

বেশ কিছু যাত্রী সাধারণ ট্রেনের চেয়ে কম সময়ে পৌঁছানোর সুফলের কথা বলেন। আবার অনেকে এসির ঠান্ডায় আরামের সফরের উল্লেখ করেন। অনেকেই ভিড় ঠেলতে হবে না, এমন আমোদের কথাও জানান। তবে নিত্যযাত্রীদের একটি অংশ দুটি কারণে যথেষ্ট ধন্দে রয়েছেন। প্রথমত, এই শাখায় এমনিতেই ট্রেন লেটের কোনও সীমা পরিসীমা থাকে না। সেক্ষেত্রে এসি লোকালটিও কী সেই লেট ট্রেনগুলোর সঙ্গী হবে? সেই সঙ্গে যাত্রীদের প্রশ্ন, আপ ও ডাউন দুটি রুটই অফিস টাইমে দেওয়া হয়েছে এই এসি লোকাল। তাতে অন্যান্য লোকাল ট্রেনের সময়ের সমস্যা হওয়া নিয়েও তৈরি হয়েছে আশঙ্কা।

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...