Monday, June 8, 2026

আজ রাজ্যজুড়ে প্রথম দফার SSC পরীক্ষা, বিশৃঙ্খলা এড়াতে তৎপর প্রশাসন 

Date:

Share post:

আইনি জটিলতা কাটিয়ে ৯ বছর পর রাজ্যে শিক্ষক নিয়োগ পরীক্ষা নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। রবিবার প্রথম দফার নিয়োগ পরীক্ষা। আজ অ্যাসিস্ট্যান্ট টিচার (নবম-দশম) সিলেকশন টেস্টে অংশগ্রহণ করছেন প্রায় ৩ লক্ষ ১৯ হাজার পরীক্ষার্থী। নির্বিঘ্নে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে তৎপর প্রশাসন ও কমিশন।

৬৩৬ পরীক্ষাকেন্দ্রে আজ দুপুর বারোটা থেকে পরীক্ষা শুরু হবে। সমস্যা এড়াতে সকলকে দশটার মধ্যে পৌঁছে যেতে অনুরোধ করেছেন কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার (Siddharth Majumder)। সুপ্রিম কোর্টের (Supreme Court) কলমের খোঁচায় একযোগে ২৬ হাজারের চাকরি বাতিল হওয়ার পর শীর্ষ আদালতের নির্দেশ মতো পরীক্ষা নেওয়া হচ্ছে। তাই কোথাও যাতে কোনও রকমের বেনিয়ম বা অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে বদ্ধপরিকর শিক্ষা দফতর ও এসএসসি। এবার প্রশ্নপত্রে থাকছে বার কোড, যা স্ক্যানের মাধ্যমে অ্যাডমিট আর আসল না নকল তা বোঝা যাবে। এমনকি কেউ প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করছেন কিনা সেটাও সহজে ধরা পড়বে। পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে যাতে কোনও সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে রাস্তায় আজ পর্যাপ্ত বাস থাকছে। মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, এসএসসি পরীক্ষার জন্য পরিবহণ দফতর সব রকমভাবে প্রস্তুত রয়েছে। পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে বলা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে আরটিও-কে (RTO)। যদি কোনও বাস বিকল হয় বা অন্য কোনও সমস্যা হয়, দ্রুত বিকল্প বাসের ব্যবস্থা করতে বলা হয়েছে। কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে বলা হয়েছে প্রত্যেকটা সেন্টারে ৬-৭ জন পুলিশকর্মী থাকবেন। সঙ্গে ASI ও কনস্টেবলরাও থাকছেন। ডিসিদের অ্যালার্ট করা হয়েছে। আজ রাউন্ডে থাকছেন পুলিশের শীর্ষ আধিকারিকরাও।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...