Saturday, March 28, 2026

শক্তিশালী ওমানের বিরুদ্ধে জয়, স্বপ্ন দেখাচ্ছেন খালিদ

Date:

Share post:

কাফা কাপের তৃতীয়স্থান নির্ধারক ম্যাচে ওমানের বিরুদ্ধে জিতল ভারত। নির্ধারিত সময়ে এমনকি অতিরিক্ত সময়ে খেলার ফল ছিল ১-১। শেষ পর্যন্ত টাইবেকারই ৩-২ গোলে ভারত জিতল। এই টুর্নামেন্ট ছিল কোচ খালিদ জামিলের প্রথম চ্যালেঞ্জ। তাজিকিস্তানের বিরুদ্ধে জয় দিয়েই অভিযান শুরু করে ভারত। এরপর শক্তিশালী ইরানের বিরুদ্ধে ৩ গোলে হারে। আফগানিস্তানের বিরুদ্ধে ড্র করে তৃতীয় স্থানাধিকারী ম্যাচ খেলার সুযোগ পায় ভারত।

ফিফা ক্রম তালিকায় ভারতের থেকে অনেক এগিয়ে ওমান। ফলে ধারে ভারে ভারতের থেকে এগিয়ে ছিল ওমান। ফলে প্রতিপক্ষকে মেপে নিয়েই আক্রমণে উঠতে চেয়েছিল ভারত।

মূলত রক্ষাণাত্বক ছন্দেই খেলতে শুরু করে ভারত। ম্যাচের প্রথম থেকেই ওমানের আক্রমণের ধার ছিল বেশি।প্রথম ১৫ মিনিট সেভাবে আক্রমণের সুযোগ পায়নি ভারত। ২৭ মিনিটে রাহুল ভেকের ভুলে ওমানের কাছে সুযোগ চলে এসেছিল, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ওমানের আল রাহাই। প্রথম ৪৫ মিনিট শেষে কোনও দলই গোল করতে পারেনি। ৫৫ মিনিটে গোল করে ওমান। ইয়ামাদি গোল করে ওমানকে এগিয়ে দিলেন। গোল খেয়ে আক্রমণের ধার বাড়াতে মনবীর, রোশনকে নামান খালিদ। ৮০ মিনিটে ভারতকে সমতায় ফেরালেন উদান্ত সিং ।৯০ মিনিট শেষে খেলার ফল ১-১। ফলে খেলায় গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফল থাকে ১-১। টাইবেকারে প্রথম দুটি শর্ট মিস করে ওমান। ভারত ৩-২ গোলে জেতে।

ভারতের সিনিয়র জাতীয় পুরুষ ফুটবল দল অক্টোবর ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে সিঙ্গাপুরের বিরুদ্ধে দুইটি ম্যাচ খেলবে। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে, ৯ অক্টোবর। এরপর দল গোয়ায় যাবে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের দ্বিতীয় লেগ খেলতে। কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডে রয়েছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে গোলশূন্য ড্র করার পর হংকংয়ের কাছে ০-১ গোলে হেরেছে। খালিদের কোচিং কিন্তু ভারতীয় ফুটবলকে স্বপ্ন দেখাচ্ছে।

আরও পড়ুন- তিস্তার ক্রমবদলানো গতিপথ-ভাঙনে বিপদ! সমীক্ষায় নামছে রাজ্য 

 

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...