Friday, March 27, 2026

ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, জলপাইগুড়ির প্রশাসনিক সভা নিয়ে প্রস্তুতি তুঙ্গে 

Date:

Share post:

দীর্ঘদিন বাদে ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি উত্তরবঙ্গে পৌঁছবেন। এরপর ১০ সেপ্টেম্বর জলপাইগুড়িতে তাঁর প্রশাসনিক জনসভা-সহ একাধিক কর্মসূচি রয়েছে।

বর্তমানে বর্ষার আবহে উত্তরের একাধিক জেলায় সমস্যা তৈরি হয়েছে। ভুটান পাহাড় থেকে নেমে আসা জলের কারণে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার লাগোয়া এলাকাগুলি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। মুখ্যমন্ত্রী ওই পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে প্রশাসনিক মহলে খবর। শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের অন্য জেলার আধিকারিকদের সঙ্গেও বৈঠকে বসতে পারেন তিনি।

পুজোর মুখে মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। প্রশাসনিক স্তর থেকে শুরু করে দলীয় কর্মসূচি—সবখানেই চলছে জোরকদমে প্রস্তুতি। স্বাভাবিকভাবেই জলপাইগুড়ি ও আশেপাশের মানুষ মুখিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার জন্য। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে।

আরও পড়ুন – বনগাঁ-দমদমে সাংগঠনিক বৈঠকে জনসংযোগ-উন্নয়ন প্রচারে জোর অভিষেকের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মিছিল ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদে, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি: নিয়ন্ত্রণে পরিস্থিতি

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাজ্যে রামনবমী পরিচালনার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই মতো রাজ্যের সর্বত্র নির্বিঘ্নে রামনবমী...

কমিশনের রাজ্যের আধিকারিক বদলি মামলা: রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

নির্বাচন ঘোষণার পরে রাতারাতি বাংলার মুখ্যসচিবের মতো আধিকারিক থেকে ডিজি বদল করে নজির তৈরি করেছে নির্বাচন কমিশন। এই...

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...

রাজনৈতিক সংঘর্ষের জের! কমিশনের নির্দেশে সাসপেন্ড বাসন্তী থানার আইসি

বাসন্তীর রাজনৈতিক হিংসায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে...