Monday, June 8, 2026

লক্ষ্মীকান্তপুর লোকাল: বুম্বা-ঋতুর উপস্থিতিতে পোস্টার লঞ্চ-লুক প্রকাশ

Date:

Share post:

পুজোর আবহে ইতিমধ্যেই মেতে উঠেছে কলকাতা। প্যান্ডেলের বাঁশ বাঁধা শুরু। কেনাকাটার ভিড়, আলো ঠিকরে পড়া শহরে ব্যস্ততা যখন তুঙ্গে, এমন সময়ে South City Mall সাক্ষী থাকল এক বর্ণময় সন্ধ্যার। ঠিক যেন “হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত”। Angel Creations প্রযোজিত সঙ্গীতা সিনহা নিবেদিত ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ ছবির পোস্টার লঞ্চ ও লুক প্রকাশ হল সোমবার সন্ধেয়।

উপস্থিত ছিলেন প্রযোজক এবং ছবির অন্যতম অভিনেত্রী সঙ্গীতা সিনহা, ঋতুপর্ণা সেনগুপ্ত, পাওলি দাম, সায়নী ঘোষ, রাজনন্দিনী, চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, জন ভট্টাচার্য প্রমুখ। ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায়। পরিচালক, অভিনেতা এবং অন্যান্য কলাকুশলীদের উপস্থিতিতে ছবির Poster launch ও Look reveal-এর ছিল চমকপ্রদ। সন্ধেয় আকর্ষণ ও দ্যুতি আরও বাড়িয়ে দিয়েছিল একমেবাদ্বিতীয়ম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উপস্থিতি। উপস্থাপনার দায়িত্বে ছিলেন RJ জিনিয়া।

সঙ্গীতার কথায়, “আগ্রহী দর্শকের উৎসুক মন জয় করবে লক্ষ্মীকান্তপুর লোকাল'”। উৎসবের আবহাওয়া ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’- এর সূচনার মুহূর্তের অপেক্ষায় বাংলা সিনেমার দর্শক।

আরও পড়ুন- পুজোর আগেই প্রস্তুতি বৈঠকে পুরসভা, একগুচ্ছ পদক্ষেপের ঘোষণা মেয়রের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...