Saturday, March 28, 2026

বিজেপির ‘বাংলা-বিরোধী’ মানসিকতার প্রতিবাদ! ধর্মতলায় গর্জন যুব তৃণমূলের 

Date:

Share post:

ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে তৃণমূল যুব কংগ্রেসের মঞ্চে সোমবার তীব্র সুরে গর্জে উঠল যুব ব্রিগেড। অভিযোগ, বাংলায় দখল নিতে না পেরে বিজেপি ক্রমাগত বাংলার বিরুদ্ধে এবং বাংলাভাষীদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে। তারই প্রতিবাদে এদিনের ধরনা কর্মসূচি।

প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় পরীক্ষার্থীদের সুবিধার্থে এদিন দীর্ঘক্ষণ মাইক বন্ধ রাখা হয়। উত্তর কলকাতার যুব সভাপতি শান্তি কুন্ডু ও দক্ষিণ কলকাতার যুব সভাপতি সার্থক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দুপুর ১২টা থেকে চলতে থাকে কর্মসূচি। যুবনেতাদের বক্তব্য, ২০১৪ সালের পর থেকেই সর্বভারতীয় মিডিয়ার একাংশ বাংলাকে ছোট করে দেখানোর চেষ্টা করছে। বাংলায় মানুষ নাকি থাকতে পারে না—এই ধরনের কুৎসা রটানো হচ্ছে। অথচ বাংলায় আমরা সব ধর্মের মানুষ শান্তিতে একসঙ্গে বাস করি। আমাদের ভাষা, আমাদের মা। তাঁকে অপমান করলে বাঙালি চুপ করে বসে থাকবে না।

এদিনের মঞ্চে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়ও। তিনি অভিযোগ করেন, বাংলাকে কলঙ্কিত করতে বিজেপি নানা চক্রান্ত করছে। এমনকি এসআইআর-এর নামে ভোটার তালিকা থেকে বাঙালিদের নাম কাটার চেষ্টা চলছে। তাঁর হুঁশিয়ারি, একজন বাঙালির নামও কাটা হলে আমাদের আন্দোলন আরও বড় আকার নেবে। লক্ষ লক্ষ বাঙালি দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের কাছে কৈফিয়ত চাইবে। মঞ্চে বক্তব্য রাখেন সায়নদেব চট্টোপাধ্যায়-সহ একাধিক যুব নেতা।

আরও পড়ুন- লক্ষ্মীকান্তপুর লোকাল: বুম্বা-ঋতুর উপস্থিতিতে পোস্টার লঞ্চ-লুক প্রকাশ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

লাভপুরে সভা সেরে সতীপীঠে অভিষেক, ফুল্লরা মন্দিরে পুজোতে ভিড়ের ঢল

বীরভূমের লাভপুরে নির্বাচনী জনসভা শেষ করেই সরাসরি সতীপীঠে পৌঁছালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

দ্বিতীয় শীতলকুচির ছক? আধাসেনার ক্ষমতা বৃদ্ধি ও SIR-এর প্রতিবাদে বিক্ষোভ বাংলা পক্ষের 

রাজ্যের লক্ষ লক্ষ বৈধ বাঙালির ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত এবং নির্বাচন প্রক্রিয়ায় আধাসেনার অবাধ ক্ষমতা বৃদ্ধির প্রতিবাদে কলকাতার...

ভবানীপুরে বিজেপি প্রার্থীর ‘বেআইনি’ দলীয় শিবির! কমিশনে নালিশ তৃণমূলের

নন্দীগ্রামে পায়ের তলার মাটি শক্ত নয়, বুঝে পূর্ব মেদিনীপুর থেকে উজিয়ে কলকাতার ভবনীপুরে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী (Shubhendu...

প্রয়াত ‘মোহনবাগান দিদা’: ক্লাব তাবুতে চোখের জলে শেষ শ্রদ্ধা

বয়সের ভারে শরীর নুইলেও প্রাণের ক্লাব গোল করলেই যে মানুষটির মুখে চওড়া হাসি ফুটত, সেই ‘মোহনবাগান দিদা’ আর...