Saturday, March 21, 2026

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য অর্জুনের, পার্থর নেতৃত্বে প্রতিবাদ বারাকপুরের তৃণমূল সৈনিকদের

Date:

Share post:

প্রতিবেশী রাষ্ট্র নেপালের ঘটনাকে প্রেক্ষাপট করে বারাকপুরের বিজেপি নেতা যে উস্কানিমূলক মন্তব্য করেছের তার প্রতিবাদে গর্জে উঠল বারাকপুরের তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা। পাশাপাশি অর্জুন সিংয়ের (Arjun Singh) মন্তব্যের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে তৃণমূল কংগ্রেসের অবস্থান কী তা সাংবাদিক বৈঠক করে জানালেন দমদম-বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা সাংসদ পার্থ ভৌমিক (Partha Bhowmik)। বুধবার রাতে পার্থ সাংবাদিকদের জানান, অর্জুন সিং যে জঘন্য মন্তব্য করেছেন তার প্রতিবাদে বারাকপুর পুলিশ কমিশনারেটর বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রাজ্যের ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অর্জুন সিং যুবসমাজের উদ্দেশ্যে উস্কানিমূলক মন্তব্য ও গন্ডগোল পাকানোর চক্রান্ত করছে। তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে অনুরোধ করা হয়েছে আইনানুগ ব্যবস্থা নিতে।

বুধবার তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বিজেপিনেতা অর্জুন সিং-কে ‘ক্রিমিনাল’ ও ‘খুনি’ তকমা দিয়ে বলেন, ‘অর্জুন সিং যে মন্তব্য করেছেন তা আদপে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের ইঙ্গিত বহন করে। আমরা এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। আমরা চাই পুলিশ যথাযথ ব্যবস্থা নিক। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু হলে তৃণমূল কংগ্রেসের সদস্য, সমর্থক ও বাংলার মানুষ অর্জুন সিংকে ছেড়ে দেবে না। তার যোগ্য জবাব দিয়ে দেবে।’ পাশাপাশি তিনি বিজেপি সরকারের বিরুদ্ধে আরও বলেন যে ‘দেশে একটা স্বৈরাচারী সরকার চলছে। কিন্তু আমরা চাই না আমাদের দেশে নেপালের এমন গণহত্যা সংগঠিত হোক। এরপরই পার্থর প্রশ্ন, অর্জুনের বক্তব্যকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য কি সমর্থন করেন? এ প্রশ্নের উত্তর জানতে চায় বাংলা।

 

Related articles

ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি না কি প্রচারের আলো? সায়ক-সুস্মিতার ‘ভার্চুয়াল’ যুদ্ধে এবার খোঁচা রাহুলের 

টেলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তী এবং তাঁর প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের আকচাআকচির কথা।...

মা হবেন সঞ্জয়-কন্যা অনয়া: নতুন ধাপ পেরিয়ে বাবার প্রতি কৃতজ্ঞতা

ভারতের এলজিবিটিকিউ সমাজের জন্য নতুন দরজা খুলে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার কন্যা অনয়া। সম্মানের সঙ্গে লিঙ্গ পরিবর্তনের...

রাজ্যপালের আমন্ত্রণ রক্ষায় সৌজন্য সাক্ষাতে লোকভবনে মুখ্যমন্ত্রী

সকালে রেড রোডে ঈদের নমাজে অংশগ্রহণের পরে শনিবার সন্ধেয় লোকভবনে (পূর্বতন রাজভবন) রাজ্যপাল আর এন রবির (R N...

উত্তরবঙ্গ দিয়ে মঙ্গলবার থেকে প্রচার শুরু তৃণমূল সুপ্রিমোর

ইস্তেহার প্রকাশ করেই জানিয়ে ছিলেন ঈদের পর থেকে জোরকদমে প্রচার শুরু হবে। সেই মতো মঙ্গলবার থেকেই জনসভা করবেন...