Saturday, June 20, 2026

সেনার মঞ্চ আদতে বিজেপির বক্তৃতার জায়গা: শুভেন্দুকে আদালতের ভর্ৎসনায় সেটাই প্রমাণিত

Date:

Share post:

বিজেপির কোন পদাধিকারী সেনাবাহিনীর প্রাক্তন কর্মীদের মঞ্চে থাকতে পারবেন না, এই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তারপরেও রাজ্যের বিরোধী দলনেতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে সটান হাজির সেই মঞ্চে। বিরোধী দলনেতার এই আচরণ নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করতেই তীব্র ভর্ৎসনার মুখে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। আদতে শুভেন্দুর এই আচরণে সেনাবাহিনীর (Indian Army) মঞ্চ যে বিজেপিরই মঞ্চ, তাই প্রমাণিত হল, কটাক্ষ শাসক দল তৃণমূলের।

মেয়ো রোডে প্রাক্তন সেনা আধিকারিকরা যে মঞ্চ করার অনুমতি চেয়েছিলেন তাতে শর্ত দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আর সেই শর্তই ছিল বিজেপির কোনও পদাধিকারী ওই কর্মসূচিতে থাকতে পারবেন না। ঠিক সেই শর্তটি ভেঙে ছিলেন শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই রাজ্যের তরফে শুভেন্দুর আদালত অবমাননার এই পদক্ষেপের বিরোধিতায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। সেই মামলাতেই শুক্রবার বিরোধী দলনেতাকে তীব্র ভর্ৎসনা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আদালতের পর্যবেক্ষণ, ভবিষ্যতে আদালতের নির্দেশ অবমাননা (contempt of court) করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: এসএসসি মামলায় চার্জগঠন আদালতে: ‘অসহায়’, ‘প্রতিহিংসার রাজনীতি’র দাবি পার্থর

প্রাক্তন সেনা আধিকারিকদের ছদ্মবেশে আদতে যে বিজেপিই বাংলার ভাষা আন্দোলনের বিরোধিতা করতে মেয়ো রোডে মঞ্চ বেঁধেছিল, তাই-ই প্রমাণিত হয়েছে শুভেন্দুর আচরণে। এই দাবি জানিয়ে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, মহামান্য আদালত যদি তাদের ভিতরের অবস্থাটা অনুমান আগেই করতেন। বিজেপি নেতারা এই ধরনের মঞ্চে যাচ্ছেন, সে তো জানা কথা। তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ সেনা নামিয়ে খুলিয়ে দেওয়া হল। সেখানে অবসরপ্রাপ্ত সেনা (ex-Army) বলে একাংশ এবং মঞ্চের সামনে যারা ছিল সবাই দেখেছেন। অবসরপ্রাপ্ত সেনার নামে রাজনৈতিক মঞ্চ করে বিজেপির নেতাদের বক্তৃতার মঞ্চ করে দেওয়া হয়েছে। ওরা গিয়ে একটাই জিনিস প্রমাণ করে দিয়েছে – তৃণমূল এতদিন যা বলছিল সেটা সত্যি। সেটাই প্রমাণিত হল।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...