Saturday, April 11, 2026

ভারত-পাক ম্যাচের আগে ভিন্ন সুর মনোজের গলায়, কী বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী?

Date:

Share post:

রবিবার এশিয়া কাপে (Asia Cup) মহাহরণ, মরুদেশে মুখোমুখি ভারত-পাকিস্তান ( IND vs PAK)। মেগা ম্যাচ নিয়ে নানা মুণির নানা মত। পহেলগাঁও কাণ্ডের পর প্রথমবার মুখোমুখি হচ্ছে দুই দেশ। ফলে অন্যবারের মতো এই ম্যাচের আগে আলাদা কোনও উত্তেজনা অনুভব করছেন না প্রাক্তন ক্রিকেটার তথা ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি (Monoj Tiwary)।

প্রথম ম্যাচে সংযুক্ত আরব  আমিরশাহিকে হেলায় হারিয়েছে ভারত। ফলে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে অনেকটাই চনমনে টিম ইন্ডিয়া। ভারত যে এগিয়ে থেকে শুরু করবে তা বলাই বাহূল্য। তবে মনোজ তিওয়ারির গলায় অন্য সুর। তিনি এই ম্যাচ বয়কটের পক্ষে।

মনোজ জানিয়েছেন, “আমি ক্রিকেটার ছিলাম, কিন্তু এখন অবসর নিয়েছি। কিন্তু খেলার প্রতি আমার আবেগ আছে। আমরা জানি কয়েক মাস আগে পহেলগাঁওতে নৃশংস ঘটনা ঘটেছে। আতঙ্কবাদীরা সীমান্ত পেরিয়ে এসে আমাদের দেশের সাধারণ মানুষদের হত্যা করেছে।  নিহত মানুষদের  পরিবারের মানুষদের চোখের জলও দেখেছি। এরপর  অপারেশন সিন্দুর হয়েছে। এরপর বিসিসিআই বা এসিসিতে যারা আছেন তাদের এই ম্যাচটা নিয়ে ভাবা দরকার ছিল। আমি এশিয়া কাপ বয়কট করার  কথা বলছি না। কিন্তু শুধু মাত্র এই ম্যাচটা নিয়ে ভাবনা চিন্তা করার দরকার ছিল।”

আরও পড়ুন :বোর্ডের সভায় সিএবির প্রতিনিধি সৌরভ, অপেক্ষা করছে বড় চমক

মনোজের সঙ্গে অবশ্য একমত নন একদা তাঁর সতীর্থ শিবশঙ্কর  পাল। তাঁর কথায়, “ভারত এই ম্যাচে অনেক এগিয়ে আছে কারণ পাকিস্তান ভালো খেলছে না শেষ কয়েক মাস ধরেই। ভারতের ব্যাটিংয়ের গভীরতা অনেক বেশি। প্রথম ম্যাচে কুলদীপ এবং বরুণ ভালো বোলিং করেছেন। ফলে এই ম্যাচে ভারত এগিয়ে থাকবে।”

Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...