Saturday, April 11, 2026

নয়া নিয়ম রাজ্য সরকারি কর্মীদের, কোয়ার্টারের জন্য অনলাইনে আবেদন বাধ্যতামূলক

Date:

Share post:

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নয়া নিয়ম।   সরকারি আবাসনের কোয়ার্টার পেতে হলে এবার থেকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে রাজ্য সরকারি কর্মীদের। আবাসন দফতর ইতিমধ্যেই  বিষয়টি নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। স্পষ্ট বলা হয়েছে, অফলাইনে আর কোনও আবেদন গ্রহণ করা হবে না।

সরকারি কর্মীরা এখন থেকে rhe.gov.wb.in সাইটে গিয়ে আবেদন করতে পারবেন। এতদিন পর্যন্ত নির্দিষ্ট ফর্ম পূরণ করে, অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে অফলাইনে আবেদন জমা দিতে হতো। কিন্তু এবার থেকে  এই ব্যবস্থার বদল ঘটছে।

কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় সরকারি কর্মীদের জন্য কোয়ার্টার রয়েছে। তুলনামূলক কম ভাড়ায় এখানে থাকার সুযোগ মেলে। তবে কোয়ার্টার পাওয়া গেলে আর এইচআরএ বা হাউস রেন্ট অ্যালাউন্স দাবি করা যায় না।

আরও পড়ুন: পুজোর পরেই রাজ্যে SIR! আগেই আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার

এদিকে সরকারি কর্মীদের ভ্রমণ ভাতা ব্যবহারের ক্ষেত্রে রাজ্য সরকার নতুন সুবিধা দিয়েছে। অর্থ দফতরের পক্ষ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিভ ট্রাভেল কনসেশন (এলটিসি) এবং হোম ট্রাভেল কনসেশন (এইচটিসি) নেওয়ার ক্ষেত্রে সময়সীমা বাড়ানো হয়েছে।

Related articles

হিরের মজুরিতে ১০০ শতাংশ ছাড়! অক্ষয় তৃতীয়ার আগে বড় ঘোষণা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের 

বৈশাখী উৎসবের মরসুমে নতুন সাজে সেজে উঠছে তিলোত্তমা। নববর্ষের আমেজ কাটতে না কাটতেই বাঙালির দুয়ারে কড়া নাড়ছে অক্ষয়...

ইসলামাবাদে শান্তি বৈঠক: মৃত স্কুল পড়ুয়াদের নিয়েই ‘যোগ’ ইরানের!

হরমুজ প্রণালী কি খুলবে? পশ্চিম এশিয়ায় প্রতিদিনের মিসাইল আর ড্রোনের আনাগোনা কি বন্ধ হবে? গুরুত্বপূর্ণ ভূমিকা কি নিতে...

ISL: চেন্নাইয়িনের বিরুদ্ধে দুরন্ত জয় ইস্টবেঙ্গলের, ৩ পয়েন্টের সন্ধানে লোবেরা

আইএসএলে (ISL) চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ৩-১ গোলে জিতল ইস্টবেঙ্গল(East Bengal)। চেন্নাইয়িনকে হারাতে যথেষ্ট কালঘাম ছোটাতে হল হল পিভি...

প্রচারে বেরিয়ে বাকচায় আক্রান্ত তৃণমূল প্রার্থী! বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ 

ভোটের দামামা বাজতেই অশান্তির আগুনে তপ্ত পূর্ব মেদিনীপুর। শনিবার সকালে ময়নার বাকচা এলাকায় তৃণমূল প্রার্থীর প্রচারকে কেন্দ্র করে...